রবিবার, ১৭ মে ২০২৬, ১১:১৩ অপরাহ্ন




যুদ্ধ বন্ধে ইরানকে যুক্তরাষ্ট্রের পাঁচ শর্ত

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১৭ মে, ২০২৬ ৯:৪৪ pm
Russia Ukraine Russo-Ukrainian russian ukraine War ইউক্রেন রাশিয়া ইউক্রেন রাশিয়া যুদ্ধ
file pic

ইরানের সঙ্গে একটি সম্ভাব্য চুক্তিতে পৌঁছাতে যুক্তরাষ্ট্র পাঁচটি মূল শর্ত দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রোববার প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, ওয়াশিংটনের প্রধান শর্তগুলোর একটি হলো—ইরানকে কেবল একটি পারমাণবিক স্থাপনা চালু রাখার অনুমতি দেওয়া।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের অন্য শর্তগুলোর মধ্যে রয়েছে কোনো ধরনের ক্ষতিপূরণ বা দণ্ড দিতে অস্বীকৃতি, যুক্তরাষ্ট্রের কাছে ৪০০ কিলোগ্রাম ইরানি ইউরেনিয়াম হস্তান্তরের দাবি, ইরানের জব্দকৃত সম্পদের ২৫ শতাংশও মুক্ত না করা এবং সব রণাঙ্গনে যুদ্ধবিরতির বিষয়টি আলোচনার ফলাফলের ওপর নির্ভরশীল রাখা।

অন্যদিকে, ইরানের পক্ষ থেকে উত্থাপিত মূল শর্তগুলোর মধ্যে রয়েছে লেবাননসহ সব রণাঙ্গনে যুদ্ধের অবসান, নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দকৃত ইরানি সম্পদ মুক্ত করা, যুদ্ধের ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ এবং হরমুজ প্রণালির ওপর ইরানের সার্বভৌমত্বের স্বীকৃতি।

প্রতিবেদনে বলা হয়, ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে হামলা চালানোর পর আঞ্চলিক উত্তেজনা বেড়ে যায়। জবাবে তেহরান ইসরাইল ও উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্রদের লক্ষ্য করে হামলা চালায় এবং হরমুজ প্রণালী বন্ধ করে দেয়।

পরে পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনা স্থায়ী চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়। এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়িয়ে দেন।

সূত্র: মিডল ইস্ট মনিটর।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD