বুধবার, ২০ মে ২০২৬, ১১:৪১ অপরাহ্ন




জুলাই সনদ আমরাই তৈরি করেছি, সংস্কারটা আমাদেরই: ফখরুল

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২০ মে, ২০২৬ ৯:২৩ pm
Bangladesh Nationalist Party BNP Mirza Fakhrul Islam Alamgir বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
file pic

একটা দল বা গোষ্ঠী আছে, যারা দেশের জনগণকে নানা ধরনের মিথ্যা কথা বলে বিভ্রান্ত করছে, আমরা নাকি জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই না। অথচ জুলাই সনদ আমরাই তৈরি করেছি। সেই দলটির নাম জামায়াত। বুধবার (২০ মে) দুপুরে ঠাকুরগাঁও বিমানবন্দর পরিদর্শন শেষে বিএনপি মহাসচিব ও এলজিআরডিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, জুলাই সনদ আমাদেরই তৈরি, সংস্কারটা আমাদেরই। কারণ বহুবছর আগে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র এনেছিলেন।

এ সময় ঠাকুরগাঁও বিমানবন্দর চালুর বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেন, আপনাদের ধৈর্য্য ধরতে হবে। একটু সময় লাগবে। এমনভাবে করতে চাই না যে দুদিন পর বন্ধ হয়ে যায়। আমরা স্থায়ী বন্দোবন্ত করতে চাই। তারেক রহমানের নেতৃত্বে যে ওয়াদা করে গেলাম সেটা যাতে রক্ষা করতে পারি। যত তাড়াতাড়ি সম্ভব বিমানবন্দর চালু করা হবে। এই বিশ্বাসটুকু রাখেন।

জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় জেলা বিএনপির নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD