মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন




ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২ জুন, ২০২৬ ৫:২০ pm
ব্যালট বাক্স CEC election commission cec ec vote election Electronic Voting Machines evm ইলেকট্রনিক ভোটিং মেশিনে ইভিএম নির্বাচন কমিশন ইসি সিইসি সিইসি ইসি ইভিএম ভোট নির্বাচন জনপ্রতিনিধি ভোটার ভোটগ্রহণ সিইসি রিটার্নিং অফিসার vote ভোট
file pic

আগামী ৩০ জুনের মধ্যে ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত সব ভোটার নিবন্ধন ফরম-২ ডাটাবেজে আপলোড কার্যক্রম শেষ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২ জুন) ইসির এনআইডি অনুবিভাগের কর্মকর্তা এই তথ্য জানান। ইতোমধ্যে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ মাঠ পর্যায়ে এই নিদর্শনা দিয়েছেন।

কর্মকর্তা জানান, নাগরিকদের নিবন্ধন ফরম আপলোড করা হলে একদিকে যেমন তথ্য সঠিকতা নিশ্চিত করা যাবে। অপরদিকে এনআইডির তথ্য সংশোধনেও ভোগান্তি কমবে। আগামী ৩০ জুনের মধ্যে ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত যাদের নিবন্ধন ফরম ডাটাবেজে নাই তাদেরটা আপলোড করে এই কার্যক্রম শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই হিসাবে কাজ করা হচ্ছে।

ইসির মাসিক সমন্বয় সভার কার্যবিবরণী থেকে জানা যায়, সিলেট ও ঢাকা ভোটার নিবন্ধন ফরম-২ আপলোডের জন্য স্ক্যানার মেশিন ও অপারেটর ঘাটতি রয়েছে। এছাড়া ২০১২ সালের পূর্বের ১ কোটি ৪৩ লাখ ভোটার নিবন্ধন ফরম-২ আপলোড করা হয়েছে। আপলোডের জন্য কর্মীদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। উপজেলা বা থানা নির্বাচন অফিসারদের প্রশিক্ষণ চলমান রয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD