রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন




বিএনপি ৩ মাসেই আওয়ামী লীগের অবস্থানে পৌঁছে গেছে: আসিফ মাহমুদ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ৬ জুন, ২০২৬ ৭:৫৮ pm
Mass uprising martyrs injured injure July Martyr July Fighter July Fighters Asif Mahmud Asif উপদেষ্টা আসিফ মাহমুদ QUOTA REFORM blockade shabag Shahbagh Shahbag Blockade শাহবাগ অবরোধ প্রতিবন্ধ আটক কারাগার আবরণ পরিবেষ্টন ঘেরাও shahbagh_quota_protest shahbagh quota protest shahbagh_quota_protest shahbagh quota protest2 বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক-আসিফ Asif
file pic

আওয়ামী লীগ যেখানে পৌঁছাতে ১৭ বছর লেগেছে, বিএনপি সেখানে ৩ মাসেই পৌঁছে গেছে। এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার (৬ জুন) দুপুরে কুমিল্লার রামঘাট এলাকায় একটি কনভেনশন হলে এনসিপি আয়োজিত ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

আসিফ মাহমুদ বলেন, বিএনপি যদি অ্যাডমিনিস্ট্রেশন ও ইকোনোমিক সেক্টরকে ধরে রাখতে পারতো, তাহলে হয়তো আমি তাদের ব্যাপারে আশাবাদী হতে পারতাম। তারা তাদের মেয়াদটা শেষ করতে পারতো। যেভাবে ফল্ট করছে, তাদের বেশিদিন সময় নেই।

তিনি বলেন, বিরোধীদলের ভূমিকা সংসদ বলেন আর রাজপথ বলেন, সেটা আমরা পালন করছি। যারা ছায়া বাজেট দিতে পারে, তারা বাজেটও প্রণয়ন করতে পারে। সেই সক্ষমতা পলিসিগতভাবে আমাদের তৈরি হয়েছে। রাষ্ট্র পরিচালনায় আমাদের এক থেকে দেড় বছরের অভিজ্ঞতা রয়েছে। এখন আমাদের প্রয়োজন সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চিত্র তুলে ধরে আসিফ মাহমুদ বলেন, দেশে নির্বাচিত সরকার আসলেও কোনো কিছুর পরিবর্তন হয়নি। আমরা দেখছি মব জাস্টিস বেড়ে গেছে। এই মাসেই ধর্ষণের শিকার হয়েছে ৮৪ জন। এর মধ্যে ৬ জন শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। সব পরিসংখ্যানে আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব নেয়ার পর প্রথমদিনে বলেছিলেন মব বন্ধ করে দেবেন। কিন্তু আমরা মব বাড়তে দেখেছি। বেশিরভাগ ক্ষেত্রেই সরকারদলীয় লোকজনের সংশ্লিষ্টতা দেখছি।

এ সময় জাতীয় যুবশক্তির সভাপতি তারিকুল ইসলাম ও জাতীয় ছাত্রশক্তির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD