সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন




মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার লুট

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৭ জুন, ২০২৬ ৭:৩৯ pm
ঋণ চুরি টাকা পাচার Per capita income মাথাপিছু আয় Reserves Reserve রিজার্ভ remittance রেমিট্যান্স প্রবাসী আয় ডলার dollar Pagla Mosque পাগলা মসজিদ কোটি টাকা Pagla Mosque পাগলা মসজিদ কোটি টাকা taka taka money laundering illegal process money generated criminal drug trafficking terrorist funding illegally concealing illicit drug trafficking corruption embezzlement gambling converting legitimate source crime jurisdictions আমদানি ওভার ইনভয়েসিং রপ্তানি আন্ডার-ইনভয়েসিং আমদানি-রপ্তানি অবৈধ জাল অর্থ পাচার জিএফআই মানি লন্ডারিং আর্থিক খাত গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ হুন্ডি অর্থ পাচার
file pic

রাজধানীর মতিঝিল এলাকায় দিনে-দুপুরে একজন ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার (প্রায় ২০ লাখ টাকা) ছিনতাই করেছে একদল দুর্বৃত্ত। এ সময় ভুক্তভোগী ব্যবসায়ীর হাতে ও পায়ে তিনটি গুলি লেগেছে।

রোববার বিকেলের দিকে জনতা ব্যাংকের একটি শাখার সামনে এ ঘটনা ঘটে। চিকিৎসার জন্য তাকে প্রথমে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ভুক্তভোগী শাহজাহানপুর এলাকার বাসিন্দা লোকমান।

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামারুজ্জামান তালুকদার জানান, ওই ব্যক্তি মানি এক্সচেঞ্জের ব্যবসায়ী। হামলাকারীরা সম্ভবত ওই লোককে অনুসরণ করে। তিনি যখন ব্যাংকের সামনে পৌঁছান, তখন তারা তার কাছে থাকা টাকা নিতে চায়। তিনি টাকা দিতে রাজি না হলে তারা গুলি করে টাকা নিয়ে পালিয়ে যায়। পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু করেছে বলেও জানান তিনি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD