শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন




অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় টাইগারদের

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬ ৮:৩৫ pm
cricket-pak cricket pak pakistan cricket board logo pcb Pakistan Pak national cricket team পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি পাকিস্তান জাতীয় ক্রিকেট দল Cricket-Pakistan Cricket-পাকিস্তান-অস্ট্রেলিয়া
file pic

শুরুর ধাক্কা সামলে তানজিদ তামিমের বিদায়ের পর ম্যাচে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। তবে উইকেটে সেট হয়েও হাফ সেঞ্চুরির দেখা পাননি দুই টপ-অর্ডার ব্যাটার সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত। তাদের দ্রুত বিদায়ে লক্ষ্য তাড়া করতে গিয়ে কিছুটা চাপে পড়ে টাইগাররা। ওই ধাক্কা সামলে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ৫ উইকেটে জিতেছে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথমবার অজিদের বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ের কীর্তি গড়েছে।

আন্তর্জাতিক ওয়ানডেতে ৩৮ বছর পার করা বাংলাদেশ এই সিরিজের আগে অস্ট্রেলিয়াকে মাত্র একবারই হারাতে পেরেছিল। কার্ডিফে ২০০৫ সালে আশরাফুল হোসেনের বীরত্বপূর্ণ সেই ম্যাচের পর এবার এক সিরিজেই ২ জয় পেল বাংলাদেশ। আর সব প্রতিপক্ষ মিলিয়ে ঘরের মাঠে নিশ্চিত করল টানা ৫ সিরিজ জয়।

বৃহস্পতিবার (১১ জুন) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় এই ম্যাচে ৫ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। বৃষ্টির কারণে ছোট হয়ে আসা ম্যাচে প্রথমে ব্যাট করে ৪২ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৭ রান করে। ডিএলএস মেথডে বাংলাদেশের লক্ষ্য ছিল ৪১ ওভারে ১৯২ রান। ৩৬ বল ও ৫ উইকেট হাতে রেখেই এই রান পেরিয়ে যায় টাইগাররা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD