বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন




সর্বোচ্চ বরাদ্দ যেসব মন্ত্রণালয় ও বিভাগে

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬ ৮:২৭ pm
Govt মন্ত্রণালয় অফিস secretariat bd Bangladesh Secretariat সচিবালয় secretariat-logo
file pic

সরকার ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ব্যয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এর মধ্যে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে।

বৃহস্পতিবার সংসদের বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী যে প্রস্তাব দিয়েছেন তাতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে বরাদ্দের পরিমাণ ৫৭ হাজার ৩০২ কোটি টাকা। স্বাস্থ্য বিভাগ পাবে দ্বিতীয় সর্বোচ্চ ৪৯ হাজার ৩৮৭ এবং তৃতীয় সর্বোচ্চ হিসেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পাবে ৪৬ হাজার ৭৩৮ কোটি টাকা।

প্রস্তাবিত বাজেট অনুযায়ী, প্রতিরক্ষা মন্ত্রণালয় আগামী অর্থবছর ৪২ হাজার ৪৯৭ কোটি টাকা বরাদ্দ পাবে। এরপর আছে যথাক্রমে স্থানীয় সরকার বিভাগ ৪০ হাজার ২৪৬, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ৩৬ হাজার ৯১৮, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৩১ হাজার ৯৯, সমাজকল্যাণ ৩০ হাজার ৪৪৩ কোটি টাকা।

এছাড়া, কৃষি ২৮ হাজার ৮৮১, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ ১৮ হাজার ৪৫৭, বিজ্ঞান ও প্রযুক্তি ১৮ হাজার ১১৫, বিদ্যুৎ বিভাগ ১৪ হাজার ৯৯৬, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ ১৩ হাজার ৪৬৬, পানি সম্পদ মন্ত্রণালয় ১০ হাজার ৫৩৩ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় পাবে ১০ হাজার ৩৫০ কোটি টাকা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD