সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন




ডা. জাহেদকে দিল্লিতে প্রবেশে বাধা অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক: পররাষ্ট্রমন্ত্রী

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১৫ জুন, ২০২৬ ২:৫৫ pm
MoFA পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন Foerign_minstry_momen পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন Foreign Minister AK Abdul Momen Ministry of Foreign Affairs পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়
file pic

প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে দিল্লিতে প্রবেশে বাধা দেয়ার ঘটনাকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেছেন, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথাযথ ব্যবস্থা নিচ্ছে । খুব দ্রুতই সরকারের অবস্থান জানানো হবে।

সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দিল্লিতে ডা. জাহেদকে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের বাধার মুখে পড়ার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই প্রতিক্রিয়া জানান পররাষ্ট্রমন্ত্রী।

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, ভারত মহাসাগরীয় আঞ্চলিক জোট -এর সিনিয়র কর্মকর্তাদের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে রোববার দিল্লি যান ডা. জাহেদ। তার সফর সম্পর্কে আগেই কূটনৈতিক পত্রের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেছিল দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন।

তবে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করে। উপর মহলে যোগাযোগ করেও তাৎক্ষণিকভাবে কাঙ্ক্ষিত সাড়া মেলেনি। পরে সংশ্লিষ্ট অনুষ্ঠানে যোগ না দিয়েই তৃতীয় একটি দেশ হয়ে ঢাকায় রওনা হন ডা. জাহেদ।

 




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD