রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন




নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২১ জুন, ২০২৬ ৫:৩৯ pm
Kazi Nazrul Islam Poet Bengali poet writer musician national poet Bangladesh greatest poets Bengali literature কাজী নজরুল ইসলাম জনপ্রিয় বাঙালি কবি সাহিত্যিক দেশপ্রেমী লোকনাট্য পালাগান রচয়িতা অভিনেতা বিদ্রোহী কবি ডাক নাম দুখু মিয়া কাজী-নজরুল
file pic

নতুন প্রজন্মের কাছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দর্শন ছড়িয়ে দিতে চলতি বছরের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (২১ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, সরকার ২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ পর্যন্ত ‘নজরুল বর্ষ’ হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ ঘোষণা ২৫ মে ২০২৬ তারিখ থেকেই কার্যকর।

এর আগে ২৩ মে ময়মনসিংহ সফরকালে ‘নজরুল বর্ষ’ পালনের ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওইদিন সন্ধ্যায় ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদ্‌যাপনের উদ্বোধন শেষে এই ঘোষণা দেন তিনি।

ওই সময় প্রধানমন্ত্রী বলেন, ‘আমি একটি প্রস্তাব রাখতে চাইছি যে, ২৫ তারিখে কবি নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী, জন্মবার্ষিকী উপলক্ষে ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে আগামী এক বছর আমরা নজরুল বর্ষ ঘোষণা করতে চাই।’ এরই ধারাবাহিকতায় এবার নজরুল বর্ষ পালনের বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানিয়ে প্রজ্ঞাপন জারি করল সরকার।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD