রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৩০ অপরাহ্ন




সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১০০ নম্বরের হবে পরবর্তী বিসিএসের মৌখিক পরীক্ষা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২১ জুন, ২০২৬ ৮:০৮ pm
বেকার Office অফিস কার্যালয় দপ্তর exam jobs bd jobs bdjobs Career Circular chakrir khobor recruitment Candidate বেতন চাকরি খবর চাকুরি বাকরি চাকরিজীবী চাকুরে আবেদন নিয়োগ বিজ্ঞপ্তি চাকরী মৌখিক পরীক্ষা প্রার্থী ক্যারিয়ার বিজ্ঞাপন পদ জব সার্কুলার কোম্পানি BCS Examination Bangladesh Public Service Commission বিসিএস পরীক্ষা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন Bangladesh Public Service Commission psc বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি BCS Examination Bangladesh Public Service Commission বিসিএস পরীক্ষা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন Bangladesh Public Service Commission psc বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি
file pic

বিসিএস পরীক্ষার ভাইভা নম্বর ২০০ এর পরিবর্তে ১০০ নম্বর করা হয়েছে এবং পরবর্তী বিসিএস গুলোতে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

রোববার জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস‌্য আবদুল হান্নান মাসউদের এক প্রশ্নের লিখিত উত্তরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী এ কথা জানান। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম অধিবেশনে সভাপতিত্ব করেন। রোববারের প্রশ্ন উত্তর টেবিলে উপস্থাপিত হয়।
প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেন, বিসিএস পরীক্ষার ভাইভা স্বচ্ছ ও দুর্নীতি মুক্ত করার লক্ষ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৪ সালের ১১ ডিসেম্বর প্রকাশিত এস, আর.ও. নং ৪১২-আই/২০২৪ নম্বর প্রজ্ঞাপনের বিধি ১৮-এর উপ-বিধি (১) এর টেবিলের ক্রমিক নং (৭) এর বিপরীতে কলাম (৩) এ উল্লিখিত ভাইভা নম্বর ২০০ এর পরিবর্তে ১০০ নম্বর করা হয়েছে।

৪৭তম বিসিএস এ ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। ৪৮তম ও ৪৯তম বিসিএস এই দুইটি বিশেষ বিসিএসও ১০০ নম্বরের মৌখিক পরীক্ষায় গ্রহণ করা হয়েছে, যা ২৭ মে, ২০২৫ তারিখে প্রকাশিত সংশোধিত বিধিমালা ‘বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪’ এর ২২ক। বিশেষ বিধান অনুযায়ী ১০০ নম্বরই ছিল। ৫০তম বিসিএসসহ পরবর্তী বিসিএসসমূহে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD