বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:০৫ অপরাহ্ন




চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৭.৮ শতাংশ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬ ১০:৪৪ am
Dollar রিজার্ভ Per capita income মাথাপিছু আয় Reserves Reserve রিজার্ভ remittance রেমিট্যান্স প্রবাসী আয় ডলার dollar
file pic/Reuters

চলতি অর্থবছরেও বাংলাদেশের প্রবাসী আয়ের ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের ২৩ জুন পর্যন্ত ৩৫ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৭.৮ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত তথ্যানুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের ২৩ জুন পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ৩৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে ছিল ২৯.৭২ বিলিয়ন মার্কিন ডলার।

এদিকে ২০২৬ সালের ২৩ জুন একদিনেই প্রবাসীরা বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ৮৭ মিলিয়ন মার্কিন ডলার পাঠিয়েছেন, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে প্রবাসীদের ধারাবাহিক অবদানেরই প্রতিফলন।

চলতি জুন মাসের ২৩ দিনে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ২৩৮ মিলিয়ন মার্কিন ডলার। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি জুন মাসের প্রথম ২৩ দিনে ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। যেখানে গত বছরের একই সময়ে দেশে ২২০ কোটি ৯০ লাখ ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা।

এর আগে মে মাসে দেশে ২৯৭ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৬ হাজার ২৩৪ কোটি টাকা। যা দেশের ইতিহাসে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD