বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:১১ অপরাহ্ন




হরমুজে স্বস্তি ফেরায় কমল তেলের দাম

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬ ১১:০৩ am
Fuel oil Steam locomotive fuel ফার্নেস অয়েল Filing stations Filing station ফিলিং স্টেশন Petrol Octane Pump Price পেট্রোল অকটেন পাম্প Fuel energy জ্বালানি তেল Fuel Oil pump তেল ফিলিং স্টেশন
file pic

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল দ্রুত স্বাভাবিক হওয়ার খবরে বিশ্ববাজারে তেলের দাম কমেছে। গত ২৪ ঘণ্টায় গুরুত্বপূর্ণ এ প্রণালি দিয়ে জাহাজ চলাচল দ্বিগুণ হওয়ায় সরবরাহ সংকটের আশঙ্কা কমেছে এবং বাজারে স্বস্তি ফিরেছে। খবর রয়টার্সের

বৃহস্পতিবার (২৫ জুন) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৪.৩ শতাংশ কমে ব্যারেলপ্রতি প্রায় ৭৩.৫ ডলারে নেমে আসে। একই সময়ে মার্কিন বেঞ্চমার্ক ডব্লিয়টিআই ক্রুড ৪.৪ শতাংশ কমে প্রায় ৭০ ডলারে দাঁড়ায়, যা ইরান যুদ্ধ শুরুর পর সর্বনিম্ন স্তর।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতার ফলে হরমুজ প্রণালি পুনরায় স্বাভাবিকভাবে চালু হওয়ার আশা তৈরি হয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনাই তেলের বাজারে স্বস্তি ফিরিয়েছে।

জাহাজ পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ম্যারিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল দ্বিগুণ হয়েছে। ফেব্রুয়ারির শেষ দিকের পর এটিই এই জলপথে সর্বোচ্চ নৌযান চলাচলের রেকর্ড।

বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ স্বাভাবিক হওয়ার প্রত্যাশায় বিনিয়োগকারীদের আস্থা বাড়ছে, যার সরাসরি প্রভাব পড়েছে তেলের দামে। বিশেষজ্ঞরা বলছেন, হরমুজ প্রণালি পুরোপুরি স্বাভাবিক হলে আগামী দিনগুলোতে তেলের বাজারে আরও স্থিতিশীলতা দেখা যেতে পারে।

(যুগান্তর)




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD