মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১১ অপরাহ্ন




বিমানে বিশেষ সুবিধা পাবেন প্রবাসী কার্ডধারীরা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬ ৭:৩৪ pm
labour জনশক্তি প্রবাসী এয়ারপোর্ট MANPOWER EXPORTS HSIA CAAB migrant workers wage worker মাইেগ্রন অভিবাসী শ্রমিক মাইেগ্রন অভিবাসী শ্রমিক রেমিট্যান্স রেমিটেন্স মজুর ডলার রির্জাভ migrant workers worker মাইেগ্রন অভিবাসী শ্রমিক hazrat shahjalal international airport dhaka biman হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমানঘাঁটি Hazrat Shahjalal International Airport বিমানবন্দর বিমান বন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমানঘাঁটি Hazrat Shahjalal International Airport বিমানবন্দর বিমান বন্দর Hazrat Shahjalal International Airport Flight International biman bangladesh airline বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এয়ার লাইন্স শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমান বন্দর এয়ারলাইনস এয়ার লাইনস ফ্লাইট
file pic

প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার। একইসঙ্গে বিমানবন্দরে তাদের অগ্রাধিকার ভিত্তিতে চেক-ইন ও বোর্ডিং সুবিধা দেওয়া হবে।

মঙ্গলবার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘প্রবাসী কার্ড’ উদ্যোগ বাস্তবায়নে বিমানবন্দর সম্পর্কিত সংস্থাগুলোর করণীয় নিয়ে আয়োজিত এক সভায় সভাপতিত্বকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আমাদের প্রবাসী ভাইদের জন্য সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে আমরা উদ্যোগ নিয়েছি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে এবং বলাকা লাউঞ্জ ব্যবহারে বিশেষ ছাড় দেওয়ার একটি নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

আফরোজা বলেন, প্রবাসী বাংলাদেশিদের জন্য বিমান ভ্রমণ আরো সুবিধাজনক ও হয়রানিমুক্ত করতে সরকার অঙ্গীকারবদ্ধ। আমরা প্রবাসীদের জন্য হয়রানিমুক্ত বিমান ভ্রমণ সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

যাত্রীসেবার মান বাড়াতে ইতোমধ্যে নেওয়া পদক্ষেপের বিষয়ে মন্ত্রী বলেন, যাত্রীদের সুবিধার জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শাটল বাস সার্ভিস চালু করা হয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, প্রবাসী কার্ড কর্মসূচির আওতায় প্রবাসীদের জন্য অতিরিক্ত সুবিধা দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। সরকার প্রবাসী কার্ডধারীদের জন্য বাংলাদেশ পর্যটন কর্পোরেশন পরিচালিত হোটেল ও মোটেলগুলোতে বিশেষ ছাড় দেওয়ার বিষয়েও চিন্তাভাবনা করছে। প্রবাসী বাংলাদেশিদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে চেক-ইন ও বোর্ডিং সুবিধা চালু করতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

সভায় জানানো হয়, বর্তমান সরকারের চালু করা প্রবাসী কার্ডের মাধ্যমে এই সকল বিশেষ সুবিধা পাওয়া যাবে। সভার শুরুতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী প্রবাসী কার্ডের কার্যকর বাস্তবায়নে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বিমানবন্দর সম্পর্কিত সংস্থাগুলোর কাছ থেকে প্রয়োজনীয় বিভিন্ন সহযোগিতার রূপরেখা তুলে ধরেন।

প্রবাসী কার্ড উদ্যোগটি বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত ছিল। এর লক্ষ্য প্রবাসী বাংলাদেশিদের সেবা প্রাপ্তি সহজ করা এবং তাদের বিশেষ সুবিধা দেওয়া।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD