শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন




পাকিস্তানে রপ্তানি হবে বাংলাদেশের আনারস

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ৮ আগস্ট, ২০২৬ ৫:২৭ pm
Pineapple Fruit Anannas Ananus Bahunetraphalam Anamnasam pineapple Pineapple আনারস ফল
file pic

পাকিস্তানে আনারস রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। শুক্রবার (৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইসলামাবাদের বাংলাদেশ হাইকমিশন।

পাকিস্তানে বাংলাদেশের আনারসের ব্যাপক চাহিদা রয়েছে। বাংলাদেশ হাইকমিশন, ইসলামাবাদ, উপ-হাইকমিশন, করাচি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পাকিস্তানের সংশ্লিষ্ট সংস্থা ও কর্তৃপক্ষের মধ্যে কয়েক বছর যাবৎ ক্রমাগত যোগাযোগ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ফলে এ সুযোগ তৈরি হয়েছে বলে বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। খেলার খবর

পাকিস্তানে বাংলাদেশের আনারস রপ্তানির সুযোগ তৈরি হওয়ার মধ্য দিয়ে দুই দেশের মধ্যে অন্যান্য কৃষিপণ্য ও ফলের আমদানি-রপ্তানি প্রসার এবং ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির পথ সুগম হয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD