শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন




শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ ৮:০৪ pm
Bangabhaban বঙ্গভবন official residence principal workplace president Bangladesh বঙ্গভবন বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের সরকারি বাসভবন রাষ্ট্রপতি রাষ্ট্রপতির দরবার হল কার্যালয়
file pic

বিএনপি সরকারের মন্ত্রিসভায় রদবদল হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে আয়োজিত অনুষ্ঠানে চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীকে শপথ পড়ান নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শপথ নেওয়া চার মন্ত্রী হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং জামালপুর-১ আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত।

শপথ নেওয়া এছাড়া দুই প্রতিমন্ত্রী হলেন- প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

এর আগে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে শপথ পড়ান ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD