বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন




বিশ্ব ইজতেমার ২ পর্বের তারিখ ঘোষণা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ ৬:৩২ pm
World Ijtema Ijtema Islamic congregation Bishwa Ijtema gathering Muslims Tongi বিশ্ব ইজতেমা ইজতিমা তাবলিগ জামাত টঙ্গী তুরাগ নদী ধর্মপ্রাণ মুসলমান বিশ্ব ইজতেমা
file pic

২০২৭ সালের বিশ্ব ইজতেমার দুই পর্বের সময়সূচি নির্ধারণ করেছে সরকার। প্রথম পর্ব আগামী ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫ থেকে ১৭ জানুয়ারি টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাবলীগ জামাতের সাদপন্থি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, এর আগে জুবায়েরপন্থি অংশের প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা হয়েছে। উভয় পক্ষের মতামত বিবেচনায় নিয়ে ইজতেমার দুই পর্বের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। তবে টঙ্গীর ইজতেমা মাঠ ব্যবহার নিয়ে দুই পক্ষের মধ্যে মতপার্থক্য রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উভয় পক্ষই টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠ ব্যবহারের দাবি জানিয়েছেন। বিগত সরকারের সময় জুবায়েরপন্থি ও সাদপন্থিদের মধ্যে একমত হওয়ার ভিত্তিতে একটি সিদ্ধান্ত স্বাক্ষরিত হয়েছিল যে সাদপন্থি অনুসারীরা টঙ্গী ময়দানে ইজতেমা করবেন না। তবে আজকের আলোচনায় সাদপন্থিরা সেই সিদ্ধান্তের প্রতি দ্বিমত পোষণ করে সেখানে তাদের অংশগ্রহণের দাবি পুনর্ব্যক্ত করেছেন।

সাদপন্থিরা দুই পর্বের ইজতেমা শেষের পর থেকে রমজানের আগে অথবা নভেম্বরের শেষ দিকে একটি যৌক্তিক সময় গ্যাপ দিয়ে টঙ্গী ময়দানে এক পর্বে ইজতেমা আয়োজনের প্রস্তাব দিয়েছেন। এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, উভয় পক্ষের সঙ্গে আরও আলোচনা এবং আইনশৃঙ্খলা বাহিনীর মতামত নিয়ে সরকার সিদ্ধান্ত নেবে।

মাওলানা সাদের বাংলাদেশের আসার বিষয়ে মন্ত্রী জানান, বিষয়টি ভিসা নীতি ও ধর্ম মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত এবং সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী এ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হবে।Geographic Reference

এর আগে গত ১৮ অগাস্ট জুবায়েরপন্থি প্রতিনিধিদের সঙ্গে বিশ্ব ইজতেমার তারিখ ও নিরাপত্তাসহ বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD