রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন




যুক্তরাষ্ট্রের হামলায় ওমান উপসাগরে ডুবল ইরানি ট্যাংকার

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ ১০:০৯ am
ইরান বাংলাদেশ Iran Tehran ইরান তেহরান Iran Tehran ইরান তেহরান Bangladesh Iran
file pic

যুক্তরাষ্ট্রের হামলায় ওমান উপসাগরে ইরানের তেলবাহী ট্যাংকার ‘এম/টি কায়লো’ ডুবে গেছে। ট্যাংকারটি ডুবে যাওয়ার ভিডিও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মধ্যপ্রাচ্যবিষয়ক ইউনিট সেন্টকম।

এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, শনিবার (৫ সেপ্টেম্বর) ‘কায়লো’সহ তিনটি ট্যাংকারে হামলা চালায় মার্কিন সেনারা। তারা জানায়, ইরানের বিপ্লবী গার্ড তাদের যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে। এর জবাবে ইরানিদের তেলবাহী ট্যাংকারকে টার্গেট করা হয়েছে।

আজ রোববার (৬ সেপ্টেম্বর) সকালে প্রকাশিত এ ভিডিওতে দেখা যাচ্ছে, হামলার পর ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়া ট্যাংকারটি ধীরে ধীরে ডুবে যাচ্ছে।

এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সেন্টকম বলেছে, ‘মার্কিন সামরিক বাহিনীর সেনাদের পেশাদারিত্ব ও নিখুঁততার কারণে (ইরানের) এম/টি কায়লো ওমান উপসাগরে ডুবে গেছে। সমুদ্রের নিচে থাকা ইরানের নৌবাহিনীর সঙ্গে যোগ দিয়েছে এটি।’

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইরানের নৌবাহিনীকে পুরোপুরি ধ্বংস ও তাদের বেশিরভাগ জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি করে আসছে ওয়াশিংটন।

সেন্টকম মূলত আবারও সেই দাবিটি পুনর্ব্যক্ত করেছে যে, তারা আগে ইরানের নৌবাহিনীর যেসব জাহাজকে ডুবিয়ে দিয়েছিল, সেগুলোর সঙ্গে নতুন করে এ ট্যাংকারটি যুক্ত হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে তাদের তিনটি যুদ্ধজাহাজ ও অনুমতিবিহীন রুটে চলায় হরমুজ প্রণালিতে আরও তিনটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড।

ইরানের নতুন হামলার ব্যাপারে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র।

সূত্র: আল জাজিরা




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD