মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন




সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে ছাত্রশিবিরের তীব্র প্রতিবাদ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৩০ am
Bangladesh Islami Chhatrashibir Chhatra shibir বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ছাত্র শিবির
file pic

জাতীয় সংসদে পবিত্র কুরআন ও সুন্নাহর বিধানের পরিপন্থী ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল–২০২৬’ পাসের মাধ্যমে আল্লাহ প্রদত্ত বিধানের বিরুদ্ধে অবস্থান নেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। একই সঙ্গে কুরআন-সুন্নাহবিরোধী ও ধর্মীয় মূল্যবোধ পরিপন্থী বিলটির বিতর্কিত ধারা বাতিলের দাবি জানানো হয়েছে। ডিজিটালম্যাপ দেখুন

সোমবার এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ বলেন, “৯০ শতাংশ মুসলিম অধ্যুষিত এই বাংলাদেশে ইসলাম ও ইসলামী শরিয়াহর মৌলিক বিধানের সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন পাস করা এদেশের সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতি ও মূল্যবোধের ওপর আঘাতের শামিল। পবিত্র কুরআন ও রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহ এবং প্রচলিত শরিয়াহ ব্যাখ্যা অনুযায়ী হেবা সম্পন্ন হওয়ার ক্ষেত্রে গ্রহীতার কাছে সম্পত্তির দখল হস্তান্তর একটি গুরুত্বপূর্ণ শর্ত। অথচ নতুন আইনে মালিকানা হস্তান্তরের পরও দাতার আজীবন ওই সম্পত্তি ভোগ ও ব্যবহারের অধিকার সংরক্ষণের সুযোগ রাখা হয়েছে, যা হেবা ও মালিকানা হস্তান্তর বিষয়ে শরিয়াহর মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক এবং কুরআন-সুন্নাহর স্পষ্ট লঙ্ঘন।”

নেতারা আরও বলেন, “ইসলামের শাশ্বত উত্তরাধিকার আইনের বিষয়ে কোনো স্বীকৃত ফকিহ, মুফতি ও শরিয়াহ বিশেষজ্ঞের মতামত না নিয়ে আইনমন্ত্রী নিজের মনগড়া ব্যাখ্যা উপস্থাপন করে তড়িঘড়ি করে সংসদীয় সংখ্যাগরিষ্ঠতার জোরে আইন পাস করেছেন। এর মাধ্যমে তিনি ইসলামের মৌলিক বিধানের বিরুদ্ধে অবস্থান নেওয়ার ধৃষ্টতা দেখিয়েছেন। অথচ ক্ষমতায় যাওয়ার আগে পবিত্র কুরআন ও সুন্নাহর পরিপন্থী কোনো আইন করা হবে না এবং মদিনা সনদের আলোকে রাষ্ট্র পরিচালনা করা হবে বলে শাসকগোষ্ঠী গালভরা প্রতিশ্রুতি দিয়েছিল। ইতোপূর্বেও আমরা দেখেছি বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী শরীয়া আইনকে মধ্যযুগীয় আইন বলে কটাক্ষ করেছেন। আমরা স্পষ্টভাবে হুঁশিয়ার করে দিতে চাই, এ দেশে ইসলামের মৌলিক বিধানের পরিপন্থী কোনো আইনই মেনে নেওয়া হবে না।’’

নেতৃবৃন্দ অবিলম্বে কুরআন-সুন্নাহবিরোধী ও ধর্মীয় মূল্যবোধ পরিপন্থী ‘সম্পত্তি হস্তান্তর বিল–২০২৬’-এর বিতর্কিত ধারা বাতিলের জোর দাবি জানান। একই সঙ্গে ইসলামের মৌলিক বিধান ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় দেশের শীর্ষস্থানীয় আলেম-উলামা, ফকিহ, মুফতি ও শরিয়াহ বিশেষজ্ঞসহ সর্বস্তরের জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD