ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) এলাকায় কিলোমিটারপ্রতি বাসভাড়া ২ টাকা ৪৩ পয়সা বর্তমানে। সেটা ১৭ পয়সা বেড়ে হয়েছে ২ টাকা ৬০ পয়সা সে হিসাবে ৫২ আসনের বাসে প্রতি ১০০ কিলোমিটারে ভাড়া বেড়েছে ১৭ টাকা।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে বাসভাড়া বাড়িয়েছে সরকার। স্বল্প ও দূরপাল্লা- ঊভয় দূরত্বের বাসেরই ভাড়া বাড়ানো হয়েছে। প্রতি কিলোমিটারে ভাড়া বেড়েছে ১৭ পয়সা। ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ৭০ পয়সা। অন্যদিকে দূরপাল্লার পথে বাসভাড়া কিলোমিটারে ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ৪০ পয়সা।
ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) এলাকায় কিলোমিটারপ্রতি বাসভাড়া ২ টাকা ৪৩ পয়সা বর্তমানে। সেটা ১৭ পয়সা বেড়ে হয়েছে ২ টাকা ৬০ পয়সা সে হিসাবে ৫২ আসনের বাসে প্রতি ১০০ কিলোমিটারে ভাড়া বেড়েছে ১৭ টাকা।
গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে বাসভাড়া বাড়ানোর ঘোষণা দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। স্থানভেদে বাস ও মিনিবাসের সর্বনিম্ন ভাড়া ৮ ও ১০ টাকাই বহাল আছে বলেও জানিয়েছেন শেখ রবিউল আলম। এরপরই বাস-মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণের পর বিভিন্ন রুটের ভাড়ার তালিকা প্রকাশ করেছে সরকার। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিআরটিএ’র ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।