মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন




২২ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিলেন লিটন

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ ৯:৫১ am
Litton Kumer Das Cricket cricketer wicket keeper Tigers লিটন কুমার দাস ক্রিকেট অধিনায়ক উইকেট কিপার ক্রিকেটার ব্যাটসম্যান Bangladesh Cricket board bcb বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি
file pic

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে চলমান টেস্টে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন লিটন দাস। এক টেস্টে উইকেটকিপার হিসেবে তিনি সবচেয়ে বেশি আউটে অংশ নিয়েছেন। এই ম্যাচে তার ডিসমিসাল সংখ্যা এখন ৮টি।

আগের রেকর্ড ছিল বাংলাদেশের সাবেক অধিনায়ক ও উইকেটকিপার খালেদ মাসুদ পাইলটের। ২০০৪ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে তিনি ৭টি আউট করেছিলেন। ২২ বছর পর সেই রেকর্ড ভাঙলেন লিটন।

আফগানিস্তানের প্রথম ইনিংসে লিটন চারটি ক্যাচ নেন। একটি স্ট্যাম্পিংও করেন তিনি। দ্বিতীয় ইনিংসের শুরুতে আরও তিনটি ক্যাচ নেন। এতে ম্যাচে তার মোট ডিসমিসাল দাঁড়ায় ৮টি।

বাংলাদেশ আফগানিস্তানের সামনে ৪৭৯ রানের কঠিন লক্ষ্য দিয়েছে। আফগানিস্তান এখনো ব্যাট করছে। তাই লিটনের সামনে ডিসমিসালের সংখ্যা আরও বাড়ানোর সুযোগ আছে।

তার সামনে এখন আছে এক বিশ্বরেকর্ড। এক টেস্টে উইকেটকিপারের সর্বোচ্চ ডিসমিসালের বিশ্ব রেকর্ড ১১টি। রেকর্ডটি এখন ভাগাভাগি করছেন তিনজন। তারা হলেন ইংল্যান্ডের জ্যাক রাসেল, দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স ও ভারতের ঋষভ পন্ত। রাসেল ১৯৯৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই কীর্তি গড়েন। ডি ভিলিয়ার্স করেন ২০১৩ সালে পাকিস্তানের বিপক্ষে। পন্ত করেন ২০১৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে। লিটনের সামনে এখন সেই বিশ্ব রেকর্ড ভাঙার সুযোগও আছে।

লিটন ব্যাট হাতেও দারুণ সময় কাটিয়েছেন এই টেস্টে। প্রথম ইনিংসে ফিফটির পর দ্বিতীয় ইনিংসে তিনি করেছেন দারুণ এক সেঞ্চুরি। পঞ্চম বাংলাদেশি ব্যাটার হিসেবে ৯০০০ আন্তর্জাতিক রানের মাইলফলক ছুঁয়েছেন। এরপর সেঞ্চুরির তালিকায় পেছনে ফেলেছেন কিংবদন্তি মোহাম্মদ আশরাফুলকেও। শেষ দিনে এবার বিশ্বরেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন তিনি।

(যুগান্তর)




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD