বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন




হোয়াটসঅ্যাপে আগে থেকেই পাঠিয়ে রাখা যাবে মেসেজ, পাঠাবেন যেভাবে

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ৭:১৭ pm
Audio অডিও whatsapp হোয়াটসঅ্যাপ WhatsApp হোয়াটসঅ্যাপ Telegram app Messenger globally accessible freemium cross-platform encrypted cloud-based centralized instant messaging service application provides optional end-to-end encrypted chats chat video calling VoIP file sharing several other features টেলিগ্রাম অ্যাপ ক্লাউড-ভিত্তিক যুগপৎ ম্যাসেজিং ও ভয়েস ওভার আইপি সেবা অ্যান্ড্রয়েড গ্নু/লিনাক্স আইওএস ম্যাকওএস উইন্ডোজ টেলিগ্রামের ক্লায়েন্ট অ্যাপলিকেশন বার্তা, ছবি ভিডিও স্টিকার অডিও নথি পাঠানো টেলিগ্রাম
file pic

বিশ্বজুড়ে সব ব্যবহারকারীর জন্য আনুষ্ঠানিকভাবে ‘শিডিউল্ড মেসেজ’ ফিচার চালু করেছে হোয়াটসঅ্যাপ। এর মাধ্যমে ব্যবহারকারীরা আগে থেকেই বার্তা লিখে নির্দিষ্ট সময়ে পাঠানোর জন্য নির্ধারণ করে রাখতে পারবেন। এ খবর দিয়েছে বিজনেস স্ট্যান্ডার্ড। হোয়াটসঅ্যাপ জানায়, এটি ব্যবহারকারীদের অন্যতম কাঙ্ক্ষিত একটি ফিচার। নতুন এই সুবিধার মাধ্যমে ব্যক্তিগত ও গ্রুপ—উভয় চ্যাটেই কোনো বার্তা লিখে তা ১০ মিনিট থেকে শুরু করে সর্বোচ্চ ১৪ দিন পর পাঠানোর জন্য সময় নির্ধারণ করা যাবে। সাধারণ টেক্সট মেসেজের পাশাপাশি ছবি ও ভিডিও শিডিউল করার সুযোগও থাকছে।

যেভাবে পাঠাবেন: কোনো বার্তা শিডিউল করতে হলে সেন্ড বাটনটি চেপে ধরে রেখে পছন্দের তারিখ ও সময় বেছে নিতে হবে। প্রাপকের কাছে এটি আর দশটা সাধারণ বার্তার মতোই পৌঁছাবে। এছাড়া ব্যবহারকারীরা তাদের শিডিউল করা সব বার্তা একসাথে দেখতে পারবেন এবং পাঠানোর আগেই মত বদলালে তা মুছে ফেলতে পারবেন।

নির্ধারিত সময়ে ব্যবহারকারীর ফোন বন্ধ থাকলেও বা ব্যাটারি শেষ হয়ে গেলেও বার্তাটি ঠিক সময়ে প্রাপকের কাছে পৌঁছে যাবে। অন্যান্য ব্যক্তিগত চ্যাটের মতোই শিডিউল্ড মেসেজগুলো এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড থাকবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ধাপে ধাপে বিশ্বের সব ব্যবহারকারীর কাছে এই ফিচারটি পৌঁছে যাবে বলে জানায় হোয়াটসঅ্যাপ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD