শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন




আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন মুশফিকুর রহিম

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ ৯:১০ pm
খেলা Mushfiqur Rahim cricketer মুশফিকুর রহিম Bangladesh Cricket board bcb বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি
file pic

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে চলেছেন মুশফিকুর রহিম। আগেই ওডিআই ও টি-২০ ইন্টারন্যাশনালকে বিদায় বলেছিলেন এই তারকা। এবার ইতি টানতে যাচ্ছেন দীর্ঘ ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের।

শনিবার বোর্ড মিটিং শেষে এ তথ্য জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। তিনি জানান, আগামী বছর ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে নিজের শেষ ম্যাচ খেলবেন মুশফিক।

লর্ডসে ২০০৫ সালের মে মাসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয় মুশফিকের। ২১ বছরেরও বেশি সময় পর এবার একই দলের বিপক্ষে শেষ ম্যাচ খেলবেন তিনি। এখন পর্যন্ত ১০৮ টেস্ট খেলেছেন মুশফিকুর রহিম। ১৯৯ ইনিংসে ব্যাটিং করে তার সংগ্রহ ৭ হাজার ৬২ রান। তার নামের পাশে রয়েছে ১৪টি সেঞ্চুরি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD