সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন




দেশে চশমা উৎপাদন বাড়ানোর তা‌গিদ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩ ৬:২৫ pm
Optics Optic Optical glasses Spectacles Spectacle Looking Glass Eye Care eyeglass eye glass ফ্রেম গ্লাস গগলস চশমা সানগ্লাস লেন্স অপটিকস
file pic

আমদানি নির্ভরতা কমিয়ে চশমা ব্যবসায়ীদের দেশেই উৎপাদন বাড়ানোর আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়া‌রি) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এদিন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ চশমা শিল্প ও বণিক সমিতি আয়োজিত ১০ম বাংলা অপটিকা-২০২৩ (আন্তর্জাতিক অপটিক্যাল ফেয়ার) এর উদ্বোধন করেন এফবিসিসিআই সভাপতি।

উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, অবৈধভাবে চশমা আমদানি প্রতিরোধে ব্যবস্থা নিতে হবে। চশমা একটি অতি জরুরি পণ্য, এর চাহিদাও অনেক। কিন্তু চাহিদার পুরোটাই আমদানি করতে হচ্ছে বাংলাদেশকে। অথচ চশমার উৎপাদন প্রক্রিয়া কঠিন কোনো কাজ নয়।

প্রয়োজনে উদ্যোক্তাদের কাঁচামাল আমদানি করে দেশেই চশমা উৎপাদন করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

চশমা শিল্পের প্রসার এবং সংকট নিরসনে আগামী বাজেটের আগেই ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে অর্থ মন্ত্রণালয়সহ জাতীয় রাজস্ব বোর্ডের সাথে আলোচনার মাধ্যমে পদক্ষেপ নেয়া হবে বলেও জানান জসিম উদ্দিন। একইসঙ্গে চশমা শিল্পের উন্নয়নে এফবিসিসিআই সব ধরণের সহযোগিতা করবে বলেও আশ্বস্ত করেন তিনি।

জসিম উদ্দিন বলেন, বর্তমান সরকার ব্যবসাবান্ধব সরকার। এই সুযোগ ব্যবসায়ীদের কাজে লাগাতে হবে। দেশে দক্ষ জনশক্তি রয়েছে, উন্নত প্রযুক্তি রয়েছে। সরকারও সহযোগিতা দিচ্ছে। তাই দেশে চশমাশিল্প গড়ে না ওঠার কোনো কারণ নেই।

বাংলাদেশ চশমাশিল্প ও বণিক সমিতির সভাপতি শেখ নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের পরিচালক নিজাম উদ্দিন রাজেশ, হাফেজ হারুন, বাংলাদেশ অপটিক্যাল ইন্ডাস্ট্রিজ এন্ড ট্রেডার্স এসোসিয়েশনের (বোটা) সভাপতি সানাউল্লাহ খান, মেলা কমিটির চেয়ারম্যান মো. বাবুল হোসেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (বোটা) মো. মিজানুর রহমান, ভাইস প্রেসিডেন্ট আনোয়ার হোসেন খান প্রমুখ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD