বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন




শূন্য পাস শিক্ষা প্রতিষ্ঠান: ব্যবস্থা নিতে তালিকা চেয়েছে মন্ত্রণালয়

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩ ৭:৩৮ pm
DSHE মাধ্যমিক বিদ্যালয় primary secondary মাধ্যমিক উচ্চশিক্ষা মাউশি দীপু মনি deepu moni edu দীপু মনি শিক্ষা মন্ত্রী শিক্ষামন্ত্রী Primary secandary মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড
file pic

২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় কেউ পাস করেনি এমন শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শিক্ষা বোর্ডগুলোর কাছে তালিকা চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (১৫ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. মিজানুর রহমানের সই করা অফিস আদেশে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের কাছ থেকে এ তথ্য চাওয়া হয়।

অফিস আদেশে বলা হয়, দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যথাক্রমে ঢাকা, রাজশাহী, দিনাজপুর, যশোর, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, বরিশাল ও ময়মনসিংহের ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল গত ৮ ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে। ২০২৩ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার ফলাফলে অনেক শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনও শিক্ষার্থী উত্তীর্ণ হয়নি মর্মে অনেক পত্রিকায় খবর প্রকাশিত হয়েছে।

অফিস আদেশে গত ৮ ফেব্রুয়ারি প্রকাশিত এইচএসসি পরীক্ষায় যে সব শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনও শিক্ষার্থী উত্তীর্ণ হয়নি, অর্থাৎ পাসের হার শূন্য, সেসব শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা আগামী ৩ কর্মদিবসের মধ্যে পাঠাতে বলা হয়।

প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বিস্তারিত ফলাফলে দেখা দেছে— দেশের ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের কেউ পাস করেনি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD