শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন




ডিএসইতে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ পেলেন যারা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩ ৬:১৯ pm
শেয়ার বাজার শেয়ারবাজার dhaka stock exchang dse DSE শেয়ারবাজার dse ডিএসই Share point সূচক অর্থনীতি economic দরপতন dse ডিএসই শেয়ারবাজার দর পতন পুঁজিবাজার CSE BSEC share market DSE CSE BSEC sharemarket
file pic

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) স্বতন্ত্র পরিচালক পদে চারজনের নিয়োগ অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) এ নিয়োগ অনুমোদন করা হয় বলে কমিশন সূত্রে জানা গেছে। এর আগে ডিএসইর পক্ষ থেকে বিএসইসির কাছে ১৮ জনের নাম প্রস্তাব করা হয়েছিল। যেখান থেকে চারজনের নিয়োগ অনুমোদন করে বিএসইসি।

নতুন নিয়োগ পাওয়া স্বতন্ত্র পরিচালকেরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্সুরেন্স বিভাগের অধ্যাপক ড. আবদুল্লাহ আল মাহমুদ, একই বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. হাফিজ মো. হাসান বাবু, অবসরোত্তর ছুটিতে থাকা সাবেক সচিব ও বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) সাবেক চেয়ারম্যান মো. আফজাল হোসেন এবং ওরাকল বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রুবাবা দৌলা।

বিএসইসি সূত্রে জানা গেছে, আরো দুইজন স্বতন্ত্র পরিচালক নিয়োগের জন্য হিসাববিদ, আইনজীবি ও আর্থিক বাজার বিশেষজ্ঞদের মধ্য থেকে ৬ জনের নাম পাঠানোর জন্য ডিএসইকে বলা হয়েছে। এক্সচেঞ্জটির কাছ থেকে এ তালিকা পাওয়ার পর আরো দুজন স্বতন্ত্র পরিচালকের নিয়োগ অনুমোদন দিবে বিএসইসি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD