শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন




শুক্রবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩ ৮:৩৯ pm
nationwide power outage POWER OUTAGAE Blackout Candle black বিদ্যুৎ বিভ্রাট বিদ্যুৎবিহীন গ্রিড ব্যর্থতা অন্ধকার জাতীয় গ্রিড ফ্রিকোয়েন্সি হ্রাস বিদ্যুৎ বিপর্যয় ট্রান্সমিশন লাইন গ্রিড স্টেশন পাওয়ার প্ল্যান্ট ত্রুটি ব্ল্যাকআউট বন্ধ সিস্টেম মোমবাতি মোম বাতি আলো
file pic

আমিনবাজার-আগারগাঁও ২৩০ কেভি সঞ্চালন লাইনের জরুরি সংরক্ষণ কাজের জন্য শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডি, আগারগাঁওসহ বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আমিনবাজার-আগারগাঁও ২৩০ কেভি সঞ্চালন লাইনের জরুরি সংরক্ষণ (মেইনটেন্যান্স) কাজ করা হবে৷ এ জন্য আগারগাঁও, সাত মসজিদ ও ক্যান্টনমেন্ট এবং গ্রিড উপকেন্দ্রের আওতাধীন ধানমন্ডি, আগারগাঁও, ক্যান্টনমেন্ট, শেরেবাংলা নগর, বিজয় সরণি প্রভৃতি এলাকায় সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD