মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন




লাফার্জ হোলসিমের চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩ ৮:০৪ pm
LafargeHolcim Logo লাফার্জ হোলসিম সিমেন্ট

পুঁজিবাজারের তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করেছে। সর্বশেষ হিসাব বছরের জন্য কোম্পানিটি শেয়ার হোল্ডারদেরকে ১৫ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ দেবে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (২ মার্চ) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সর্বশেষ বছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ৩ টাকা ৮৩ পয়সা। গতবছর সমন্বিতভাবে কোম্পানিটির ইপিএস হয়েছিলো ৩ টাকা ৩৪ পয়সা।

আগামী ০৯ মে বিকেল ৩ টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭ মার্চ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD