শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন




বিধি প্রণয়ন ছাড়া ওয়াসার পানির দাম বাড়ানো যাবে না: হাইকোর্ট

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩ ৩:৫৬ pm
SC সুপ্রিম কোর্ট রায় Supreme Court highcourt হাইকোর্ট আদালত
file pic

বিধি প্রণয়ন ছাড়া ওয়াসার পানির দাম বাড়ানো যাবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ সকালে বিচারপতি মুজিবর রহমান মিঞার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। একইসঙ্গে ওয়াসার কর্মচারীদের পারফরম্যান্স বোনাসও বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এ রায়ের ফলে পানির দাম বিধি না করে বাড়াতে পারবে না সংস্থাটি। তবে এর আগের যে সমস্ত মূল্য বৃদ্ধি করা হয়েছে সেগুলোতে এ রায় কোন প্রভাব ফেলবে না।

আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বলেন, বিধি প্রণয়ন ছাড়া পানির মূল্য নির্ধারণ ১৯৯৬ সালের ওয়াসা আইনের ২১ ও ২২ ধারার পরিপন্থী। ওয়াসা সংবিধিবদ্ধ সংস্থা, কোম্পানি নয়। যে কারণে ওয়াসার কর্মীরা প্রজাতন্ত্রের কর্মচারী।

প্রজাতন্ত্রের কর্মচারীরা জাতীয় পে-স্কেল অনুসারে বেতন-ভাতাদি পেয়ে থাকেন। তাই ওয়াসার কর্মীরা কোনো “পারফরম্যান্স বোনাস” ও “পারফরম্যান্স অ্যাওয়ার্ড” (উৎসাহ বোনাস) পেতে পারেন না। আজ দুটি রিট নিষ্পত্তি করে এমন রায় হাইকোর্টের।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD