শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন




ঢাবিতে জমে উঠেছে ইফতার বাজার

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ২৫ মার্চ, ২০২৩ ৩:৩৪ pm
রেস্তোরাঁ রেস্টুরেন্ট breakfast নাস্তা Iftar futoor evening meal Muslims daily Ramadan fast sunset break evening prayer Islamic Foundation Bangladesh ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ islamic foundation Ifter রমজান চাঁদ রমজান ইসলামিক ফাউন্ডেশন রোযা রোজা রমজান সেহরি ইফতার
file pic

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলগুলোকে কেন্দ্র করে জমে উঠেছে ইফতার বাজার।সরেজমিনে শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের হলপাড়া খ্যাত জসিমউদদীন হল, বঙ্গবন্ধু হল, জিয়াউর রহমান হল ও বিজয় একাত্তর হল সংলগ্ন জসিমউদদীন হল মাঠ ঘিরে বসেছে সারি সারি ইফতারের দোকান।

জিলাপি, বুরিন্দা, বেগুনি, চপ, পিঁয়াজু, ছোলা, মুড়ি, শসা, লেবু, শরবত, খেজুরসহ হরেক রকম ইফতার সামগ্রী নিয়ে বসেছেন বিক্রেতারা।বিক্রেতাদের অধিকাংশরাই আশেপাশের হলগুলোর ক্যান্টিন সংশ্লিষ্ট স্টাফ। হাঁক-ডাক দিয়ে ক্রেতার দৃষ্টি আকর্ষণ করছেন তারা।আসরের নামাজ আদায় করে হলগুলো থেকে শিক্ষার্থীরা দলবেঁধে যাচ্ছেন ইফতার সামগ্রী কিনতে। ইফতার কিনে সহপাঠী ও বন্ধুবান্ধব মিলে একসাথে ইফতার করবেন তারা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD