মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন




রমজানে শত শত পণ্যে ছাড় দিচ্ছে ‘স্বপ্ন’

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ২৫ মার্চ, ২০২৩ ৪:০৮ pm
SHWAPNO Supershop Super shop Shwapno Online Grocery Shopping স্বপ্ন সুপারশপ সুপারস্টোর সুপারশপ ব্র্যান্ড ফোরাম সুপারমার্কেট ব্র্যান্ড স্বপ্ন
file pic

রমজান উপলক্ষে শত শত পণ্যে ছাড় দিচ্ছে সুপারমার্কেট রিটেইল ব্র্যান্ড চেইনশপ ‘স্বপ্ন’।

প্রতি সপ্তাহের শুক্র এবং শনিবার ক্রেতারা ‘স্বপ্ন’ থেকে সবসময় বিভিন্ন পণ্যে ছাড় পেয়ে থাকেন। আর এবার মাহে রমজান উপলক্ষে সবচেয়ে বেশি পণ্যের ওপর ছাড় ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।

স্বপ্নর হেড অফ মার্কেটিং মাহাদী ফয়সাল বলেন, ‘রমজানের শুরুতে টানা অফার থাকছে আমাদের। বিশেষ করে রমজানের শুরুতেই প্রয়োজনীয় পণ্যগুলোতে বিশাল ছাড় থাকছে। এছাড়া পুরো রমজানজুড়ে শত শত পণ্যে ছাড় দিচ্ছে স্বপ্ন।’

বিশেষ করে রমজানের শুরুতেই, পুষ্টি সয়াবিন তেল ৫ লিটার ৮৭০ টাকা, ছোলা প্রতি কেজি ৮৫ টাকা, এসিআই লবণ ১ কেজিতে ৮ টাকা ছাড়, খোলা চিনি প্রতি কেজি ১১২ টাকা, মসুর ডাল প্রতি কেজি ৯৯ টাকা, ট্যাং ২ কেজিতে ১৫০ টাকা ছাড়, ম্যাগি নুডলস ৭৪৪ গ্রামে ৩০ টাকা ছাড়, ডানো মিল্ক পাউডার ১ কেজিতে ৫১ টাকা ছাড়, হেড অ্যান্ড শোল্ডারস শ্যাম্পু ৬৫০ মিলিতে ৩০০ টাকা ছাড়, ইস্পাহানি চা পাতা ৪০০ গ্রামে ৩০ টাকা ছাড় থাকছে।

এছাড়াও সুলতান ও স্বপ্ন ব্ল্যাকটিতে ৬০ টাকা পর্যন্ত ছাড়, আড়ং ও প্রাণ ঘি ৪০০ গ্রামে ৬০ টাকা পর্যন্ত ছাড়, ডাবর মধু ৫০০ গ্রামে ৭০ টাকা ছাড়সহ নানা পণ্যে চলতি সপ্তাহের ২৪ থেকে ২৬ মার্চ অবধি থাকছে বিশাল ছাড়।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD