মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন




সবজির দাম নমনীয়, কমেছে ডিমের দাম

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩ ৬:৪৬ pm
বন্দর আমদানি বাণিজ্য import trade trade Export Promotion Bureau EPB Export Market বাণিজ্য রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি export shop food ভোজ্যতেল চিনি আটা vegetable Vegetables mudi dokan bazar মুদি বাজার নিত্য পণ্য দোকান mudi dokan bazar মুদি বাজার নিত্য পণ্য দোকান romzan ডলার রোজা রমজান পণ্য ভোগ্যপণ্যের আমদানি এলসি ভোগ্যপণ্য খালাস স্থলবন্দর বাজার bazar shop food ভোজ্যতেল চিনি আটা vegetable Vegetables mudi dokan bazar মুদি বাজার নিত্য পণ্য দোকান mudi dokan bazar মুদি বাজার নিত্য পণ্য দোকান
file pic

রমজানের প্রথম সপ্তাহে সবজির দাম কিছুটা বাড়লেও এখন অনেকটা নমনীয়। সবজির পাশাপাশি ডিমের দামও সামান্য কমেছে। ব্রয়লার কেজি প্রতি ২২০ টাকা ও গরুর মাংস ৭৫০ টাকা বিক্রি হচ্ছে।অন্যদিকে ব্রয়লার মুরগির ডিমের হালি ৪০ টাকা যা গত সপ্তাহের থেকে দাম কিছুটা কমেছে। আর দেশি মুরগির ডিমের হালি ৮০ টাকা, হাসের ডিম ৬০ টাকা হালিতে বিক্রি হচ্ছে।শুক্রবার (৩১ মার্চ) রাজধানীর বিভিন্ন এলাকার বাজার ঘুরে এ তথ্য পাওয়া গেছে।

বাজারে সবজির দাম

বাজারে টমেটো প্রতি কেজি ৪০ টাকা, লেবু রয়েছে তিন ধরনের প্রতি হালি ৩০, ৪০ ও ৫০ টাকা দামে বিক্রি হচ্ছে। কাঁচা কলা ৩০ টাকা হালি, বেগুন প্রতি কেজি ৫০-৬০ টাকা, করলা প্রতি কেজি ১০০ টাকা, কাঁচামরিচ প্রতি কেজি ১০০ টাকা, শসা প্রতি কেজি ৫০-৬০ টাকা, ঢেঁড়স প্রতি কেজি ৮০ টাকা, লাউ প্রতি পিস ৮০-১০০ টাকা, বরবটি প্রতি কেজি ৮০ টাকা, আম (কাঁচা) ১২০, গাজর ৫০ টাকা, পটল ৮০ টাকা, পেঁপে ৩০-৪০ টাকা ও সাজনা প্রতি কেজি ৮০-১০০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতিটি বাজারেই ৫ টাকা কম বেশি রয়েছে।

বাজারে মাংসের দাম

প্রতি কেজি ব্রয়লার ২২৫টাকা, লেয়ার প্রতি কেজি ৩৩০ টাকা, কক প্রতি কেজি ২৯০টাকা দামে বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি কেজি গরুর গোশত ৭৫০টাকা দামে বিক্রি হতে দেখা যায়। গত সপ্তাহের তুলনায় ৫০টাকা প্রতি কেজিতে গোশতের দাম কমছে বলে জানান বিক্রেতারা।

বাজারে মাছের দাম

বিভিন্ন দোকানিদের তথ্যমতে, বাজারে কেজি প্রতি তেলাপিয়া মাছ ১৮০ টাকা (আগে ১৫০-১৬০ টাকা), বড় পাঙাস ২০০ টাকা (আগে ১৮০ টাকা), ছোট পাঙাস ১৮০ (আগে ১৫০ টাকা), কই মাছ ২৮০-৩০০ টাকা, রুই মাছ ৩২০ টাকা, কাতলা ৩৫০ টাকা, পাবদা ৩৫০ টাকা, শিং ৪০০-৪৫০ টাকা, বোয়াল ৫০০-৫৫০ টাকা, ৫০০ গ্রাম ওজনের ইলিশ ৬৫০-৭০০ টাকা এবং গুলশা মাছ ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD