বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন




সব বিশ্ববিদ্যালয়ে একক ভর্তি পরীক্ষায় হচ্ছে ‘এনটিএ কর্তৃপক্ষ’

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ১ এপ্রিল, ২০২৩ ১০:৩৩ am
University Grants Commission UGC LOGO ইউজিসি University Grants Commission of Bangladesh বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
file pic

দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে এক ভর্তি পরীক্ষা নিতে ন্যাশনাল টেস্টিং অর্থরিটি (এনটিএ) গঠন করা হচ্ছে। এতে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, বুয়েট ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়কে এ ভর্তি প্রক্রিয়ায় নিয়ে আসার লক্ষ্যে সোমবার (৩ এপ্রিল) শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে একটি কোর কমিটির সভা ডাকা হয়েছে।

এতে এসব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছাড়াও উপাচার্যদের সংগঠন উপাচার্য পরিষদের সভাপতিকে ডাকা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এমন তথ্য জানা গেছে।

সূত্র জানায়, পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের ভোগান্তি কমানো এবং আর্থিক সাশ্রয় কমাতে তিনটি গুচ্ছে বর্তমানে ৩৩টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নেওয়া হচ্ছে। এতে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বুয়েটের মতো বড় বিশ্ববিদ্যালয়ে আসেনি। অন্যদিকে গুচ্ছ ভর্তিতে নানা জটিলতায় ইসলামী বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় বের হয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। এতে গুচ্ছের আসল উদ্দেশ্য ভেস্তে যেতে বসেছে। এই অবস্থায় সব বিশ্ববিদ্যালয়গুলোকে এক ছাতার নিচে এনে একটি কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা নেওয়া উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও শিক্ষা মন্ত্রণালয়। সেজন্য গঠন করা হবে ন্যাশনাল টেস্টিং অর্থরিটি (এনটিএ)।

এনটিএ কার্যপরিধি, কোন পদ্ধতিতে এ পরীক্ষা নেওয়া হবে, কারা এর নেতৃত্বে দেবে তার কর্মপদ্ধতি ঠিক করতে সোমবার ( ৩ এপ্রিল) শিক্ষামন্ত্রী দীপু মনির নেতৃত্বে উচ্চপর্যায়ে কোর কমিটির সদস্যরা বৈঠকে বসেছেন। বড় পাঁচটি বিশ্ববিদ্যালয়গুলো যাতে এক ছাতার নিচে আসে এই বৈঠকে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।

বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতিকে কমিটিতে রাখা হয়েছে।

জানতে চাইলে কোর কমিটির সদস্য ও বৈঠকে অংশ নেবে এমন একটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য বলেন, শিক্ষামন্ত্রীর সরাসরি তত্ত্বাবধানে এই বৈঠকটি হবে। বৈঠক থেকে এ সংক্রান্ত কমিটি গঠন করে দেওয়া হবে। সোমবারের বৈঠকে ঢাকা-চট্টগ্রাম রাজশাহী ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়কে কীভাবে এনটিএ-তে আনা যায় তা হবে মুখ্য আলোচনা।

তিনি জানান, যেহেতু এই বড় পাঁচটি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে আসেনি তাই তাদের এনটিএ-তে আনার বিষয়ে বেশি আলোচনা হবে।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে একক আওতাভুক্ত ভর্তি পরীক্ষা সংক্রান্ত নীতি-নির্ধারণী সভা বিষয়ে এক চিঠিতে এই তথ্য জানা যায়। গত বৃহস্পতিবার (৩০ মার্চ) ইউজিসির সচিবৎ ড. ফেরদৌস জামানের দেওয়া চিঠিতে বলা হয়েছে, শিক্ষামন্ত্রী দীপু মনির সভাপতিত্বে গত ২৭ মার্চ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর পরিচালন নীতি ও শিক্ষার মানোন্নয়ন সংক্রান্ত বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী বছর থেকে সব বিশ্ববিদ্যালয়কে একক আওতাভুক্ত করে ভর্তি পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করার সিদ্ধান্ত হয়েছে। বলা হয়েছে, পর্যায়ক্রমে এনটিএ (ন্যাশনাল টেস্টিং অথোরিটি) গঠন করতে হবে। ইউজিসিকে এই বিষয়ে উদ্যোগ নিতে হবে।

চিঠিতে বলা হয়েছে, সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য পরবর্তী করণীয় নির্ধারণের লক্ষ্যে শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের উপস্থিতিতে নীতি-নির্ধারণী সভা আগামী সোমবার অনুষ্ঠিত হবে। সভায় শিক্ষা উপমন্ত্রী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব উপস্থিত থাকবেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD