বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন




বেক্সিমকো ফার্মার পরিচালকের শেয়ার কেনা-বেচার ঘোষণা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩ ৯:১৪ pm
Bangladesh Export Import Company Limited BEXIMCO বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড বেক্সিমকো বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস বেক্সিমকো ফার্মা BXPHARMA Beximco Pharmaceuticals beximco pharma
file pic

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো ফার্মার কর্পোরেট পরিচালক আইএফআইসি সিকিউরিটিজ শেয়ার বেচার ঘোষণা দিয়েছে। এই পরিচালক কোম্পানির ৪০ লাখ শেয়ার বেচবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আইএফআইসি সিকিউরিটিজ ডিএসইর ব্লক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার বেচতে পারবে।

কোম্পানির আরেক কর্পোরেট পরিচালক নিউ ঢাক্কা ইন্ডাস্ট্রিজ শেয়ার কেনার ঘোষণা দিয়েছে। এই পরিচালক ৪০ লাখ শেয়ার কিনবে।

এই কর্পোরেট পরিচালকেরা আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার কেনাবেচা করতে পারবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD