রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন




ওয়ার্ল্ড ট্রাফিক ইনডেক্স- ২০২৩

যানজটে বিশ্বে পঞ্চম স্থান ঢাকা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৫ এপ্রিল, ২০২৩ ৬:১১ pm
বাস axi pickup microbus truck highway hig hway যানবাহন রোড সড়ক মহাসড়ক যানজট রাস্তা বাস গাড়ি সড়ক road bus gridlock Study in India comp uttara road accident উত্তরা রোড দুর্ঘটনা এক্সিডেন্ট দুর্ঘটনা রোড সড়ক মহাসড়ক যানজট রাস্তা বাস গাড়ি সড়ক Accident road bus gridlock Study in India comp Road Accident road যানজট
file pic

যানজটের শহর হিসেবে বিশ্বে পঞ্চম স্থান অর্জন করেছে রাজধানী ঢাকা। শুধু তাই নয়, সময় অপচয় ও ট্রাফিক অদক্ষতা সূচকেও এগিয়ে শহরটি। তালিকার ষষ্ঠ অবস্থানে রয়েছে প্রতিবেশী ভারতের রাজধানী দিল্লি। প্রথম অবস্থানে রয়েছে আফ্রিকার দেশ নাইজেরিয়া।

বহুজাতিক গবেষণা প্রতিষ্ঠান ‘নামবিও’র প্রকাশিত ওয়ার্ল্ড ট্রাফিক ইনডেক্স-২০২৩ এমন তথ্য এসেছে। বুধবার (৫ এপ্রিল) নামবিওর ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।

নামবিওর সূচকে যানজটের তালিকায় দ্বিতীয় অবস্থানে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস। তৃতীয় কোস্টারিকার সান জোসে শহর। ষষ্ঠ অবস্থানে ভারতের রাজধানী দিল্লি। সপ্তমে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের শারজাহ। আবারও ভারতের অবস্থান। তালিকায় অষ্টম স্থানে কলকাতা।

যানজটের জন্য ঢাকার স্কোর ২৮৭ দশমিক ৪। দিল্লির স্কোর ২৮৪ দশমিক ৩। প্রথম অবস্থানে থাকা নাইজেরিয়াকে দেওয়া হয়েছে ৩৪৮ দশমিক ৭। লস অ্যাঞ্জেসেসের স্কোর হচ্ছে ৩৪৩ দশমিক ৪।

এক্ষেত্রে কর্মস্থল বা স্কুলে যাতায়াত সময়কে বিবেচনায় নেওয়া হয়। যানজটে সময় অপচয়ের কারণে নিঃসরিত অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইডের মাত্রা নির্দেশ করে কার্বন নিঃসরণ সূচক।

যানজটের তালিকায় ২৩৯ নম্বরে সবচেয়ে ভালো অবস্থানে নেদার‍ল্যান্ডস। দেশটির স্কোর ৩৬ দশমিক ৩। সূত্র: নামবিও




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD