শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন




ঢাকার বায়ু আজও ‘অস্বাস্থ্যকর’

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩ ১০:৩৩ am
ফিটনেসবিহীন যান কালো ধোঁয়া বায়ুদূষণ Air Pollution Polluted Cities Citi বায়ু দূষণ বাতাস বায়ুমণ্ডল জলবায়ু পরিবেশ স্বাস্থ্য‌ ওজোন স্তর পানি দূষণ মাটি দূষণ শব্দ দূষণ ফ্ল্যাট Dhaka city capital Bangladesh রাজধানী ঢাকা শহর
file pic

রাজধানী ঢাকার বায়ুর মানের স্কোর হচ্ছে ১৫৩। এই স্কোরের অর্থ দাঁড়ায় ঢাকার দূষণমাত্রা ‘অস্বাস্থ্যকর’। শুক্রবার (৭ এপ্রিল) সকাল ৮টা ১৬ মিনিটে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।

একই সময়ে বায়ুদূষণের শীর্ষে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই। শহরটির দূষণের সূচকে স্কোর হচ্ছে ৩৪৯ অর্থাৎ ‘বিপজ্জনক’।

এরপর দূষণের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়ার বুসান। শহরটির স্কোর হচ্ছে ১৯৬ অর্থাৎ ‘অস্বাস্থ্যকর’। তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি। শহরটির স্কোর হচ্ছে ১৭৩ অর্থাৎ করাচির বায়ুও ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

তারপর রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। শহরটির স্কোর হচ্ছে ১৬৬ অর্থাৎ সেখানকার বায়ুও অস্বাস্থ্যকর। ১৬৩ স্কোরে রয়েছে চীনের সাংহাই, বলা যায় সেখানকার বায়ুও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি হিসেবে ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

বায়ুদূষণ যে কোনো মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। রাজধানীর বায়ুর মান দুর্যোগপূর্ণ ছিল চলতি বছরের জানুয়ারিতে, যা গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD