সোমবার, ০১ জুন ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন




বান্দরবানে দুই পক্ষের গোলাগুলিতে নিহত ৮

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩ ৩:২৪ pm
Hill Tracts Rangamati Khagrachhari Thanchi Chittagong Bangladesh Parjatan Corporation haour Bandarban Tourism Border Guards Bangladesh BGB Military force security border বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত রক্ষক বাহিনী বিজিবি বাংলাদেশ ভারত সীমান্ত বাংলাদেশ ভারত সীমান্ত উখিয়া সীমান্ত গোলাগুলি হাওর বুক ভ্রমণ পর্যটন ট্রাভেল ট্যুরিজম পর্যটন বান্দরবান রোয়াংছড়ি রুমা‌ থান‌চি‌ আলীকদম বান্দরবান Saejk Valley Tour Resort Hotel Booking Rangamati Chittagong সাজেক ভ্যালি ভ্রমণ রিসোর্ট হোটেল বুকিং দার্জিলিং মিজোরাম সীমান্ত রাঙ্গামাটি
file pic

বান্দরবা‌নের রোয়াংছ‌ড়ির খামতাম পাড়ার কা‌ছে পাহাড়ি দুই সশস্ত্র গ্রু‌পের গোলাগু‌লি‌তে আটজন নিহত হ‌য়ে‌ছেন। শুক্রবার (৭ এপ্রিল) সকা‌লে রোয়াংছ‌ড়ির খামতাম পাড়া এলাকায় এ ঘটনা ঘ‌টে।

নিহতদের ম‌ধ্যে সাত জ‌নের নাম জানা গে‌ছে। তারা হলেন- ভান দু বম, সাং খুম, সান ফির থাং বম, বয় রেম বম, জাহিম বম, লাল লিয়ান ঙাক বম ও লাল ঠা জার বম।

স্থানীয়রা জানান, সকা‌লে গোলাগু‌লির শব্দ শোনা য‌ায়। প‌রে‌ সেখা‌নে গি‌য়ে আট জনের গু‌লি‌বিদ্ধ মরদেহ দেখ‌তে পে‌য়ে পু‌লিশ‌কে খবর দেওয়া হয়। প‌রে পু‌লিশ ঘটনাস্থ‌লে গি‌য়ে মরদেহগুলো উদ্ধার ক‌রে।

রোয়াংছ‌ড়ি থানার ও‌সি আবদুল মান্নান বলেন, ‘রে‌ায়াংছ‌ড়ির খামতাম পাড়া এলাকা থে‌কে আট জনের গু‌লি‌বিদ্ধ মরদেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। মরদেহগুলো বান্দরবান সদর হাসপাতাল ম‌র্গে আনা হ‌চ্ছে। ত‌বে কে বা কারা তা‌দের হত্যা করেছে তা জানা যায়‌নি। মরদেহগুলো কোন গ্রু‌পের তাও বলা যা‌চ্ছে না।’

খবর পেয়ে ঘটনাস্থলে এসেছেন জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম। তিনি বলেন, ‘আসলে কী নিয়ে এই গোলাগুলির ঘটনা ঘটেছে, তা তদন্ত না করে বলা যাচ্ছে না। আমরা তদন্ত করছি। ঘটনার সঙ্গে যারাই জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।’




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD