শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন




ঈদের ছুটি শেষে অফিস খুলছে

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩ ১২:০১ am
Govt মন্ত্রণালয় অফিস secretariat bd Bangladesh Secretariat সচিবালয়
file pic

ঈদের টানা পাঁচদিন ছুটি শেষে সোমবার খুলছে সরকারি অফিস-আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। রমজানের আগের সময়সূচি ধরে অর্থাৎ সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে অফিস।

এক মাস রোজা পালন শেষে শনিবার দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। ঈদ উপলক্ষে ১৯ এপ্রিল থেকে ছুটি কাটাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। তাদের সেই ছুটি শেষ হয়েছে রোববার।

এ বছর শবে কদরের ছুটির পর ঈদের ছুটি শুরু হওয়ার আগে মাঝে ২০ এপ্রিল বৃহস্পতিবার অফিস খোলা ছিল। ঈদুল ফিতরের ছুটির সঙ্গে ওইদিন বাড়তি একদিন সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। একদিন বাড়তি ছুটি ঘোষণার ফলে টানা পাঁচদিনের ছুটি পান সরকারি চাকরিজীবীরা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD