শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন




দারুণ গোলে সমালোচকদের মুখ বন্ধ করলেন রোনালদো

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩ ১০:২৯ am
Cristiano Ronaldo ক্রিস্টিয়ানো রোনালদো Cristiano Ronaldo dos Santos Aveiro Portuguese footballer Portugal national team পর্তুগিজ পর্তুগাল ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো
file pic

আল নাসর ও ক্রিস্টিয়ানো রোনালদোর তিন ম্যাচের অপেক্ষার অবসান হলো। ৫ এপ্রিলের পর দল পেলো প্রথম জয়, পর্তুগিজ তারকা অবদান রাখলেন গোলখরা কাটিয়ে। সৌদি প্রো লিগে ৪-০ গোলে আল রায়েদকে হারালো আল নাসর।

কত ঝড়-ঝঞ্ঝা গেলো কয়েক সপ্তাহ। রোনালদোর অশালীন অঙ্গভঙ্গি, ক্লাব প্রেসিডেন্ট মুসাল্লি আল-মুয়াম্মারের পদত্যাগ। রোনালদোকে চুক্তি করে তিনি প্রতারিত হয়েছেন এমন বক্তব্যও ভেসে বেড়াচ্ছে, যদিও ক্লাব তা মিথ্যা বলে দাবি করেছে।

এসব বিতর্কে ছেদ ঘটাতে রোনালদোর গোল আর আল নাসরের জয়ে ফেরা জরুরি ছিল। সব কিছুর অবসান ঘটলো শুক্রবার। ৪ মিনিটের মাথায় রোনালদো গোলমুখ খোলেন। গোল করাতে চেয়েছিলেন তিনি। ইয়াহিয়াকে বল পাস দেন। কিন্তু গোলকিপার ঠেকিয়ে বল বিপদমুক্ত করেন। বক্সের বাইরে ঘানাম বল পেয়ে ক্রস দেন। রোনালদো এবার নিজে হেড করে জাল কাঁপান।

গারীবের ৫৪ মিনিটের গোলে ব্যবধান দ্বিগুণ হয়। ৯০ মিনিটে মারান ৩-০ করেন। আল সুলাইহিম ইনজুরি টাইমের চতুর্থ মিনিটে আরেকটি গোল যোগ করেন।

আল ইত্তিহাদের সঙ্গে শিরোপার দৌড়ে ফিরলো আল নাসর। ২৫ ম্যাচে ৫৬ পয়েন্ট তাদের। এক ম্যাচ কম খেলে ৩ পয়েন্টে এগিয়ে আল ইত্তিহাদ (৫৯)।

আল খালিজের বিপক্ষে ৮ মে আল নাসর পরের ম্যাচ খেলবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD