দেশে একদিনে নতুন করে ২৩ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এ সময়ে করোনায় কারও মৃত্যু হয়নি।শুক্রবার (১২ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১২০৮টি নমুনা পরীক্ষা করে নতুন ওই ২৩ রোগী শনাক্ত হয়। তাতে দিনে শনাক্তের হার হয়েছে ১ দশমিক ৯০ শতাংশ, যা আগের দিন ছিল ১ দশমিক ২৪ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় ১৯ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ২০ লাখ ৫ হাজার ৮৯২ জন।নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৮ হাজার ৪৫৩ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা রয়েছে আগের মতই ২৯ হাজার ৪৪৬ জন।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।