মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:১০ অপরাহ্ন




পাঁচ শিক্ষা বোর্ডের সোমবারের এসএসসি পরীক্ষাও স্থগিত

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ১৩ মে, ২০২৩ ৪:৪৯ pm
ssc class room school college বিশ্ববিদ্যালয় বন্ধ class room school college ক্লাশ রুম স্কুল কলেজ শিক্ষাপ্রতিষ্ঠান এসএসসি class student পরীক্ষা এইচএসসি পরীক্ষার্থী student ফল ফলাফল file pic class room school college বিশ্ববিদ্যালয় বন্ধ class room school college ক্লাশ রুম স্কুল কলেজ শিক্ষাপ্রতিষ্ঠান এসএসসি class student পরীক্ষা এইচএসসি পরীক্ষার্থী student ফল ফলাফল file pic
file pic

ঘূর্ণিঝড় ‘মোখা’র সম্ভাব্য প্রভাব এড়াতে ২০২৩ সালের এসএসসি ও সমমানের আগামী সোমবারের (১৫ মে) পরীক্ষাও স্থগিত করা হয়েছে। এ নিয়ে দেশের কুমিল্লা শিক্ষা বোর্ড, যশোর শিক্ষা বোর্ড, চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বরিশাল শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন চলামান দুই দিনের পরীক্ষা স্থগিত করা হলো।

শনিবার (১৩ মে) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত শুক্রবার (১২ মে) রবিবারের পরীক্ষা স্থগিতের কথা জানানো হয়েছিল।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’-এর কারণে চলমান এসএসসি বা সমমান পরীক্ষা ২০২৩-এর কুমিল্লা শিক্ষা বোর্ড, যশোর শিক্ষা বোর্ড, চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বরিশাল শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন আগামী ১৪ রবিবার এবং ১৫ মে সোমবার অনুষ্ঠিতব্য পরীক্ষাগুলো স্থগিত করা হলো। অন্যান্য বোর্ডগুলোর ওই তারিখের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।

স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডেগুলোর চেয়ারম্যানদের অনুরোধ জানানো হয়।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD