বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন




নগদ লভ্যাংশ দিলো গ্রিনডেল্টা ইন্স্যুরেন্স

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১৭ মে, ২০২৩ ৬:২৯ pm
dividend লভ্যাংশ ঘোষণা devedend recommended লভ্যাংশ
file pic

পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি গ্রিনডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে প্রেরণ করা হয়েছে। ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ প্রদান করেছে কোম্পানিটি।

বুধবার (১৭ মে) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচ্য সময়ে গ্রিনডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেডের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠানো হয়েছে।

২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে গ্রিনডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেড ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

আলোচ্য সময়ে সমাপ্ত অর্থবছরে ব্যাংকটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৭.৩০ টাকা। ২০২২ সালের ৩১ ডিসেম্বর কোম্পানির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৮.৯৬ টাকায়।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD