মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন




পঞ্চগড়ে বিএসএফের গুলিতে আহত পাথরশ্রমিকের মৃত্যু

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২২ মে, ২০২৩ ১০:৪৬ am
India flag ভারত পতাকা Border Security Force BSF সীমান্ত প্রহরী সংস্থা পাহারা বর্ডার সিকিউরিটি ফোর্স ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ
file pic

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী থেকে পাথর তোলার সময় বিএসএফের গুলিতে আহত পলাশ (৩৫) মারা গেছেন। রোববার (২১ মে) দিবাগত রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পলাশ তেঁতুলিয়া উপজেলার বগুলাটি গ্রামের আব্দুর রহমানের ছেলে।

তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, গুলিবিদ্ধ পাথরশ্রমিক পলাশকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সেখানেই সুরতহাল ও ময়নাতদন্ত করা হবে।

এর আগে রোববার দুপুরের উপজেলার ভজনপুর ইউনিয়নের ভূতিপুকুর সীমান্তের সাও নদীতে অন্য শ্রমিকদের সঙ্গে পাথর তুলতে যান পলাশ। এসময় হঠাৎ ভারতের টেপরাভিটা ১৯৫ বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা নদীপাড়ের চা বাগান থেকে ছোড়েন। এতে গুলিবিদ্ধ হন পলাশ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD