চলতি গ্রীষ্মে দুবাই ভ্রমণকারী যাত্রীদের জন্য সুখবর দিল এমিরেটস এয়ারলাইন। ২২মে থেকে ১১জুন ২০২৩ এর মধ্যে যারা দুবাই ভ্রমণের জন্য এমিরেটসে রিটার্ণ টিকিট ক্রয় করবেন, তাদের জন্য দুবাইয়ের তারকা হোটেলে ফ্রি থাকার সুযোগ করে দিচ্ছে এয়ারলাইনটি। তবে, যাত্রীদের ২৬মে থেকে ৩১আগস্ট ২০২৩ এর মধ্যে ভ্রমণ করতে হবে।
২৪ ঘন্টার অধিক দুবাই স্টপওভার নিয়ে যদি কেউ এমিরেটস নেটওয়ার্কভূক্ত অন্য গন্তব্যেও ভ্রমণ করেন, তারাও এই ফ্রি হোটেল সুবিধা পাবেন। প্রথম ও বিজনেস শ্রেণীর যাত্রীরা দুই রাতের জন্য ‘টুয়েন্টি ফাইভ আওয়ার্স হোটেল দুবাই ওয়ান সেন্ট্রাল’ হোটেলে, এবং প্রিমিয়াম বা ইকোনমি শ্রেণীতে ভ্রমণকারীরা ‘নভোটেল ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, দুবাই’ হোটেলে এক রাত্রীর জন্য ফ্রি আবাসন সুবিধা পাবেন।
emirates.com অথবা এমিরেটস কল সেন্টার অথবা টিকিট অফিস এবং ক্যাম্পেইনে অংশগ্রহণকারী ট্রাভেল এজেন্টদের কাছ থেকে দুবাই আগমনের ন্যুনতম ৯৬ ঘন্টা আগে টিকিট ক্রয় করতে হবে।
এমিরেটস যাত্রীদের জন্য থাকছে আরো বেশ কিছু আকর্ষণীয় অফার:
মাই এমিরেটস পাসঃ ২৩ মে থেকে ৩০ সেপ্টেম্বর, ২০২৩ দুবাই বা দুবাই স্টপওভার নিয়ে অন্যান্য গন্তব্যে ভ্রমণকারীরা শুধুমাত্র তাদের বোর্ডিং পাস এবং বৈধ একটি পরিচয়পত্র দেখিয়ে দুবাই এবং ইউএই’র অসংখ্য রিটেইল আউটলেট, অবকাশকেন্দ্র, ডাইনিং আউটলেট, বিখ্যাত আকর্ষণ এবং বিলাশবহুল স্পাগুলোতে অভাবনীয় মূল্যছাড় সুবিধা পাবেন।
স্কাইওয়ার্ডস পার্টনারঃ এমিরেটসের লয়্যালটি প্রোগ্রাম স্কাইওয়ার্ডস সদস্যরা এয়ারলাইনটির বিশ্বব্যাপী বিস্তৃত পার্টনার যেমন- হোটেল, এয়ারলাইন, কার রেন্টার, রিটেইল শপ, ব্যাংকিং প্রতিষ্ঠান ইত্যাদিতে পন্য বা সেবা ক্রয় করে ‘মাইল’ বা পয়েন্ট অর্জন করতে পারেন। এসকল মাইল ব্যাবহার করে তারা পরবর্তীতে আপগ্রেড সুবিধাসহ এয়ার টিকিট, বিভিন্ন কনসার্ট এবং স্পোর্টস ইভেন্টের টিকিট ক্রয় করতে পারেন।
এমিরেটস হলিডেজঃ এমিরেটস হলিডেজের মাধ্যমে অবকাশ যাপনেচ্ছুরা তাদের পছন্দ মতো হলিডে প্ল্যান বুক করতে পারেন। এই সকল বুকিং যথেষ্ট ফ্লেক্সিবল। এমিরেটস হলিডেজের কর্মীরা ২৪/৭ যেকোন প্রয়োজনে অবকাশ যাপনকারীদের তাৎক্ষনিক সেবা প্রদান করে থাকেন।
এমিরেটস বর্তমানে ঢাকা থেকে সপ্তাহে ২১টি ফ্লাইট পরিচালনা করে। যাত্রীরা বিশ্বের ১৩০টির অধিক গন্তব্যে ভ্রমণের জন্য ভায়া দুবাই সুবিধাজনক সংযোগ পাচ্ছেন। এমিরেটসই একমাত্র এয়ারলাইন যারা বাংলাদেশ থেকে ‘ফার্স্ট ক্লাস’ সেবা অফার করে থাকে।