শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন




দিনের শুরুতেই জোড়া সাফল‌্য

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ১৭ জুন, ২০২৩ ১১:১৫ am
Bangladesh Cricket board bcb বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি টেস্ট ক্রিকেট Test cricket bcb টেস্ট দল Cricket-Bangladesh
file pic

বড় জয় উঁকি দিচ্ছে বাংলাদেশকে। আফগানিস্তানকে হারিয়ে মধুর প্রতিশোধের অপেক্ষায় স্বাগতিকরা।

স্কোর: আফগানিস্তান ৬৫/৪

এবার শরিফুলের আঘাত

ধারাবাহিক বোলিংয়ের পুরস্কার পেলেন পেসার শরিফুল। সকাল থেকেই নির্দিষ্ট চ‌্যানেল ধরে ক্রমাগত আক্রমণ করে যাচ্ছিলেন। অপেক্ষার পর মিলল প্রত‌্যাশিত সাফল‌্য। তার শর্ট বলে ব‌্যাট সরাতে না পেরে গালিতে ক‌্যাচ সহজ ক‌্যাচ দেন আসগর জাজাই। মিরাজের নির্ভার হাতে বল জমে যায় সহজেই। আফগানিস্তান হারাল চতুর্থ উইকেট। রহমত শাহর নতুন সঙ্গী বাহির শাহ।

জয়ের জন‌্য ৭ উইকেট প্রয়োজন বাংলাদেশের

শনিবার চতুর্থ দিনের শুরুতেই পেসার ইবাদত হোসেন আফগানিস্তান শিবিরে আঘাত করে বাংলাদেশকে সাফল‌্যে ভাসালেন। তার লেন্থ বল লাফিয়ে নাসির জামালের ব‌্যাট ছুঁয়ে যায় উইকেটের পেছনে লিটনের হাতে। ২২ বলে ৬ রানে শেষ নাসিরের ইনিংস। আফগানিস্তান হারাল তৃতীয় উইকেট। রহমত শাহর সঙ্গে উইকেটে নতুন ব‌্যাটসম‌্যান আফসার জাজাই।

কঠিন চ‌্যালেঞ্জের সামনে আফগানিস্তান

আফগানিস্তানকে আজ কঠিন পথ পাড়ি দিতে হবে। ৬৬২ রানের বিশাল লক্ষ‌্যে তারা ব‌্যাটিং করছে। সাদা পোশাকের ক্রিকেটে পাহাড় সমান এই রান তাড়া করে জয়ের রেকর্ড নেই কোনো দলের।

বাংলাদেশ রেকর্ড রানে জয়ের অপেক্ষায়। ২০০৫ সালে জিম্বাবুয়েকে চট্টগ্রামে ২২৬ রানে হারিয়েছিল বাংলাদেশ। রানের ব‌্যবধানে এটাই সর্বোচ্চ জয়। দারুণ ছন্দে থাকা বোলাররা অবিশিষ্ট ৮ উইকেট পেতে কম সময় ও কত রান দেন সেটাই দেখার।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD