শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন




বিশ্বকাপের গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিন

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২৮ জুন, ২০২৩ ১০:৫৭ am
খেলা ICC Women T20 World Cup Women's Cricket Team t20 2024 টি-টোয়েন্টি বিশ্বকাপ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আইসিসি মহিলা টি২০ বিশ্বকাপ আইসিসি মহিলা বিশ্ব টুয়েন্টি২০ ক্রিকেট টুর্নামেন্ট bcb women cricket ক্রিকেট বিশ্বকাপ মেয়েরা bcb women cricket ক্রিকেট বিশ্বকাপ মেয়েরা tigress bcb cricket bcb খেলা Bangladesh Cricket board bcb বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি bcb bcb bcb ক্রিকেট বাংলাদেশ-cricket Cricket cricket খেলা ICC Women T20 World Cup Women's Cricket Team t20 2024 টি-টোয়েন্টি বিশ্বকাপ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আইসিসি মহিলা টি২০ বিশ্বকাপ আইসিসি মহিলা বিশ্ব টুয়েন্টি২০ ক্রিকেট টুর্নামেন্ট bcb women cricket ক্রিকেট বিশ্বকাপ মেয়েরা bcb women cricket ক্রিকেট বিশ্বকাপ মেয়েরা tigress bcb cricket খেলা FIFA Logo federation international football association FIFA World Cup ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল এসোসিয়েশন ফিফা bcb BCB cricket bangladesh cricket ক্রিকেট BCB cricket বিসিবি বিসিবি খেলা বিসিবি ক্রিকেট sports cricket stadium স্টেডিয়াম খেলা game ফুটবল ক্রিকেট cricket bcb BCB cricket bangladesh cricket ক্রিকেট BCB cricket বিসিবি বিসিবি খেলা বিসিবি ক্রিকেট sports cricket stadium স্টেডিয়াম খেলা game ফুটবল ক্রিকেট cricket FIFA football World Cup Qatar কাতার বিশ্বকাপ ফুটবল Stadium FIFA football World Cup Qatar কাতার বিশ্বকাপ ফুটবল স্টেডিয়াম
file pic

অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। টুর্নামেন্টকে সামনে রেখে ইতোমধ্যে সূচি চূড়ান্ত করেছে আইসিসি।

৫ অক্টোবর আহমেদাবাদে ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ। ১৯ নভেম্বর আহমেদাবাদেই ফাইনালের মধ্য দিয়ে টুর্নামেন্ট শেষ হবে। ১৫ অক্টোবর নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ভারত-পাকিস্তান মহারণ।

বিশ্বকাপের আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনে নিন-

* সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ যদি বাছাই পর্বে নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে পারে তাহলে তারা এক নম্বর কোয়ালিফায়ার দলের মর্যাদা পাবে।

* সাবেক আরেক বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলংকা যদি মূলপর্বের যোগ্যতা অর্জন করতে পারে, তাহলে তারা দ্বিতীয় কোয়ালিফায়ার দলের মর্যাদা পাবে।

* ১৯৯২ সালের বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তান যদি এবারের আসরে শেষ চারে জায়গা করে নেয় তাহলে তারা কলকাতায় সেমিফাইনাল ম্যাচ খেলবে।

* ভারত কলকাতার ইডেন গার্ডেন্সে সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে।

* ভারত বিশ্বকাপের গ্রুপপর্বের মোট ৫টি ম্যাচ রোববার খেলবে। বুধবার খেলবে ২টি ম্যাচ আর ১টি করে ম্যাচ খেলবে বৃহস্পতি ও শনিবারে।

রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত রোববার মুখোমুখি হবে অস্ট্রেলিয়া, পাকিস্তান, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এদিন তাদের সাপ্তাহিক ছুটি হওয়ায় দর্শক চাহিদার কথা বিবেচনা করা হয়েছে।

* বিশ্বকাপের মূলপর্বের ম্যাচগুলো হবে-আহমেদাবাদ, মুম্বাই, পুণে, চেন্নাই, বেঙ্গালুরু, কলকাতা, হায়দরাবাদ, ধর্মশালা, দিল্লি ও লখনউতে। আর প্রস্তুতি ম্যাচগুলো হবে তিরুবনন্তপুরম, গুয়াহাটি ও হায়দরাবাদে।

* বিশ্বকাগের গ্রুপপর্বে ম্যাচ হবে ৪৫টি। দুটি সেমিফাইনাল ও ১টি ফাইনালসহ মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে ৪৬ দিন ধরে।

* ৪৮টি ম্যাচের মধ্যে মাত্র ৬টি ম্যাচ হবে দিনের বেলায়। বাকি ৪২টি ম্যাচ হবে দিনে-রাতে।

বিশ্বকাপে দিনে যে ম্যাচগুলো হবে-

১. বাংলাদেশ বনাম আফগানিস্তান
২. বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
৩. কোয়ালিফায়ার ১ বনাম কোয়ালিফায়ার ২
৪. অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড
৫. নিউজিল্যান্ড বনাম পাকিস্তান
৬. বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া

* দিনের ম্যাচগুলো শুরু হবে ভারতীয় সময় সকাল সাড়ে ১০টায়। আর ডে-নাইট ম্যাচগুলো শুরু হবে দুপুর ২টায়।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD