শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন




পরের ম্যাচে আরও ভালো খেলতে চাই: জামাল ভূঁইয়া

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩ ১:০২ pm
Bangladesh Football Federation BFF বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিএফএফ বাফুফে Bangladesh Football
file pic

প্রথম ম্যাচে লেবাননের বিপক্ষে শুরু থেকে দারুণ খেলছিল বাংলাদেশ। কিন্তু ২টি গোল হজম করে হেরে যায় ভালো খেলেও। এখান থেকে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে সেটা অবশ্য অনেকেই বিশ্বাস করতে পারেনি। বাংলাদেশ দলের সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় সেই বিশ্বাস রাখারও উপায় নেই অবশ্য।

কিন্তু পরের ম্যাচে শক্তিশালী মালদ্বীপের বিপক্ষে প্রথমে গোল হজম করেও ৩-১ ব্যবধানের দারুণ জয় তুলে নেয় বাংলাদেশ। তাতে টিকে থাকে ১৪ বছর পর সেমিফাইনালে ওঠার সম্ভাবনা।বুধবার তৃতীয় ম্যাচে র‌্যাংকিংয়ে এগিয়ে থাকা ভুটানের বিপক্ষেও শুরুতে গোল হজম করে। এরপর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেয় ৩-১ ব্যবধানে। এই জয়ে ১৪ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত হয় বাংলাদেশের।

সেমিফাইনালে বাংলাদেশ পেয়েছে কুয়েতকে। শনিবার দুপুরে কুয়েতের মুখোমুখি হবে লাল সবুজের জার্সিধারীরা। জামাল ভূঁইয়া জানিয়েছেন পরের ম্যাচে তারা আরও ভালো খেলতে চান।

‘গেল তিনটা ম্যাচে আমরা ভালো খেলেছি। পরের ম্যাচে আরও ভালো খেলতে চাই। আসলে আমরা সেমিফাইনালে খেলবো এটা অনেকেই বিশ্বাস করেনি। কিন্তু আমাদের সেই বিশ্বাস ছিল।’

আজ অবশ্য বাংলাদেশের অনুশীলন নেই। রিকভারি সেশন চলবে। শুক্রবার থেকে শুরু হবে কুয়েতের বিপক্ষের ম্যাচের প্রস্তুতি। শনিবার বাংলাদেশ সময় বিকেল ৪টায় সেমিফাইনালে কুয়েতের মুখোমুখি হবে হাভিয়ের কাবরেরার শিষ্যরা।

ফিফা র‌্যাংকিংয়ে কুয়েতের অবস্থান ১৪৩ এ। আর বাংলাদেশের অবস্থান ১৯২। অবশ্য নির্দিষ্ট দিনে নিজেদের সেরাটা দিতে পারলে র‌্যাংকিং ব্যাপার হয়ে ওঠে না। যেমনটা জামাল-মোরসালিনরা করে দেখিয়েছে আগের দুই ম্যাচে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD