শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন




মুশফিক খেলবেন জিম্বাবুয়ের লিগে

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ১ জুলাই, ২০২৩ ১০:৫৮ am
খেলা Mushfiqur Rahim cricketer মুশফিকুর রহিম Bangladesh Cricket board bcb বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি
file pic

বাংলাদেশ দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম জিম্বাবুয়ের টি-টেন টুর্নামেন্ট ‘জিম আফ্রো’ লিগে খেলবেন।

জিম্বাবুয়ের এই টুর্নামেন্টর ‘জোবার্গ বাফালোস’ দলে সরাসরি চুক্তিভুক্ত হয়েছেন বাংলাদেশের এই নির্ভরযোগ্য ব্যাটসম্যান।

মুশফিকের সঙ্গে একই দলে খেলবেন ইংল্যান্ডের টম ব্যান্টম, ভারতের ইউসুফ পাঠান ও আফগানিস্তানের নুর আহমেদও সরাসরি চুক্তিভুক্ত হয়েছেন।

আগামী ২০ জুলাই শুরু হবে জিম আফ্রো টি-টেন লিগ। আগামী সোমবার প্রতিযোগিতার প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হওয়ার কথা।

জিম্বাবুয়ের এই লিগে প্রতিটি দলের একাদশে ৬ জন দেশি এবং ৫জন বিদেশি ক্রিকেটার খেলার সুযোগ পাবেন। প্রতিটি দল দেশি-বিদেশি মিলে ১৬ জন করে ক্রিকেটার নিতে পারবে।

জিম আফ্রো টি-টেন লিগে বিদেশি দলগুলোর মধ্যে রয়েছে হারারে হ্যারিকেন্স, কেপটাউন সাম্প আর্মি, ডারবান কালান্দার্স, জোবার্গ বাফালোস এবং বুলাওয়ে ব্রেভস।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD