শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন




তামিমের শূন্যতা দলে প্রভাব ফেলবে না: লিটন দাস

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ৭ জুলাই, ২০২৩ ৩:৪২ pm
Litton Kumer Das Cricket cricketer wicket keeper Tigers লিটন কুমার দাস ক্রিকেট অধিনায়ক উইকেট কিপার ক্রিকেটার ব্যাটসম্যান Bangladesh Cricket board bcb বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি
file pic

তামিম ইকবাল অবসরের ঘোষণা দেয়ার পর ফেসবুক লাইভে এসেছিলেন মোহাম্মদ আশরাফুল। তার ভাষ্য, যখন তৃতীয় ওপেনারের খোঁজে বাংলাদেশ, তখনই অভিজ্ঞ একজন ক্রিকেটকে বিদায় জানালেন। এতে বড় ক্ষতি হয়ে গেলো বাংলাদেশ দলের। সত্যিই কি তাই? দেশসেরা ওপেনারের অনুপস্থিতির প্রভাব কি পড়বে টাইগার স্কোয়াডে? লিটনের মতে, মিস করার সুযোগ নেই। এমনকি তামিমের শূন্যতা নিয়ে কথা বলতেও নারাজ তিনি।

সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘দেখেন ভাই, মিস করার কথা বলা যায় না। আমি আজকে আছি কালকে চোটে পড়লে বাংলাদেশ আমাকে মিস করবে না। এটাই স্বাভাবিক। একটা সময় আমরা চলে যাব, নতুনরা সুযোগ পাবে। এটা হতে থাকবে। নিঃসন্দেহে উনি থাকলে দলের জন্য ভালো হত। আবার ভালো নাও হতে পারত।’

লিটন বলেন, ‘আমার মনে হয়, এখন যেহেতু তিনি নাই, তাহলে সেই ব্যাপারে কোনো কথা বলারই দরকার নেই।’

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে হারে বাংলাদেশ। আগামীকাল সিরিজে সমতা টানার লড়াইয়ে নামবে টাইগাররা। অধিনায়ক লিটনের চোখ এখন সেই ম্যাচেই। তিনি বলেন, ‘আমরা কিন্তু এখনো এক ম্যাচে পিছিয়ে আছি। আফগানিস্তান আমাদের চেয়ে এক ম্যাচ এগিয়ে। আমাদের কাছে এখন সবচেয়ে বড় বিষয় হলো সিরিজটা কীভাবে জিততে পারি। তার চেয়ে বড় বিষয়, আমরা আগামীকাল কীভাবে ভালো খেলতে পারি। বড় ভাই (তামিম) কিন্তু একটা কথা বলে গিয়েছেন, টিম ফার্স্ট। উনি কিন্তু যেতে যেতে এই কথা বলে গিয়েছেন যে, আমরা দলের জন্য খেলি।’

লিটন বলেন, ‘যেহেতু বিসিবি আমাকে দায়িত্ব দিয়েছে। আমি চেষ্টা করব শতভাগ দেয়ার। চেষ্টা করব আমার দল যেনো ভালো রেজাল্ট করতে পারে।’




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD