শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন




সিরিজ বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ৮ জুলাই, ২০২৩ ৯:২৮ am
bcb খেলা Bangladesh Cricket board bcb বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি bcb bcb bcb ক্রিকেট বাংলাদেশ-cricket
file pic

চট্টগ্রামে সিরিজ বাঁচানোর মিশনেই আজ মাঠে নামছে বাংলাদেশ। তবে তামিমের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন লিটন। এর আগে প্রথম ওয়ানডে হেরে তিন মাচ সিরিজে ইতোমধ্যে পিছিয়ে আছে টাইগাররা। সে কারণে দ্বিতীয় ম্যাচও হারলে সিরিজ ফসকে যাবে বাংলাদেশের হাত থেকে। এজন্যই টাইগারদের লক্ষ্য এখন একটাই, ম্যাচ জয়।

শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। এ ম্যাচে নিশ্চিতভাবেই বাংলাদেশ দলে একটি পরিবর্তন দেখা যাবে।

ওপেনার তামিম না থাকায় তার জায়গায় একাদশে দেখা যাবে নতুন কোনো ওপেনারকে। সেক্ষেত্রে তার জায়গায় ডাক পেয়েছেন রনি তালুকদার। এছাড়া আগে থেকেই দলে ব্যাকআপ ওপেনার হিসেবে ছিলেন নাঈম শেখ। অবশ্য তামিমের বদলি হিসেবে ওপেনার নাঈম শেখের খেলার সম্ভাবনাই বেশি। এছাড়া আগের ম্যাচের বাকি সদস্যদেরও একাদশে থাকার সম্ভাবনা রয়েছে।

সংবাদ সম্মেলনে লিটন বলছেন, ‌‘আমরা এখনো একটা ম্যাচ পিছিয়ে আছি, আমাদের চেয়ে এগিয়ে আফগানিস্তান। আমাদের কাছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে, সিরিজটা কীভাবে জিততে পারি। এর চেয়েও বড় হলো, আগামীকালকের ম্যাচ। যা অবশ্যই জিততে হবে। আমার মনে হয়, সতীর্থরা সবাই এই একটা জিনিসেই মনোযোগ দিচ্ছে।’

বিপরীতে আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদীও জানিয়েছেন সিরিজ জয়ের কথা। আগামীকালকের ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করতে চান শহিদী, ‘আমরা ভালো অবস্থায় আছি। কালকের ম্যাচ জিতলে সিরিজ ২-০ হবে। আমরা সেদিকেই তাকিয়ে আছি।’




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD