শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন




এমবাপ্পেকে ১০০ কোটি ইউরোতে ১০ বছরের চুক্তির প্রস্তাব!

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২১ জুলাই, ২০২৩ ৪:৫৮ pm
FIFA Logo federation international football association FIFA World Cup ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল এসোসিয়েশন ফিফা France Eiffel tower flag ফ্রান্স পতাকা আইফেল টাওয়ার French footballer Kylian Mbappé Lottin ফরাসি ফ্রেঞ্চ তারকা কিলিয়ান এমবাপে embappe কিলিয়ান এমবাপে Argentina national football team Fifa World Cup আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল লিওনেল মেসি Lionel Messi পতাকা
file pic

কিলিয়ান এমবাপ্পে থাকতে চান না প্যারিস সেন্ট জার্মেইতে। আগামী বছরের জুন পর্যন্ত তার বর্তমান চুক্তি। এরপরই রিয়াল মাদ্রিদে তার যাওয়ার গুঞ্জন চলছে। তবে পিএসজি তাকে রেখে দিতে চায়। শেষ চেষ্টা হিসেবে তারা ১০০ কোটি ইউরোতে ১০ বছরের চুক্তির প্রস্তাব দিয়েছে ফরাসি ফরোয়ার্ডকে।

ডিফেন্সা সেন্ট্রাল এক প্রতিবেদনে জানায়, এমবাপ্পেকে এই অভাবনীয় চুক্তির প্রস্তাব দিয়েছে পিএসজি। বিশ্বকাপ জয়ী তারকা এই চুক্তিতে সই করলে ৩৪ বছর বয়স পর্যন্ত ক্লাবে থাকবেন। আজীবনের চুক্তি হিসেবেও ধরা হচ্ছে একে। আর ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ক্রীড়া চুক্তি হতে যাচ্ছে এটি।

অবশ্য এমবাপ্পে এরই মধ্যে জানিয়ে দিয়েছেন, টাকা পয়সা তাকে উদ্বুদ্ধ করবে না। রিয়ালে গিয়ে সম্ভাব্য সব ট্রফি জেতার বাসনা তার। পিএসজিও এমবাপ্পেকে জানিয়ে দিয়েছে, হয় তিনি নতুন চুক্তি করবেন নয়তো এই মৌসুমে তাকে বেচে দেওয়া হবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD